Share this link via
Personality Websites!
আমল নাম্বার ১৪ হলো: "আজ কি আপনি (ঘরে বা বাইরে) কারো উপর রাগ আসলে চুপ থেকে রাগের চিকিৎসা করেছেন, নাকি বলে ফেলেছেন?" প্রিয় ইসলামী ভাইয়েরা! এই নেক আমলের উপর আমল করার বরকতে আমরা রাগের মতো মন্দ অভ্যাস থেকে বাঁচতে পারি এবং নিজের মধ্যে ধৈর্য ও সহ্য করার ক্ষমতা তৈরিতে সফল হতে পারি। এছাড়া আরও অনেক নেক আমল প্রশ্নোত্তর আকারে এই পুস্তিকায় বিদ্যমান রয়েছে, যার উপর আমল করে আমরা সহজেই নেকী করতে এবং গুনাহ থেকে বাঁচতে সফল হতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তাওফীক নসীব করুক। اٰمین
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা "১০১ মাদানী ফুল" থেকে নখ কাটার কিছু মাদানী ফুল শুনি। * জুমার দিন নখ কাটা মুস্তাহাব। হ্যাঁ, যদি বেশি বড় হয়ে যায় তবে জুমার অপেক্ষা করবেন না। (দুররে মুখতার, ৯/৬৬৮) সদরুশ শরীয়া বদরুত তরীকা মাওলানা আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: বর্ণিত আছে; যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে আল্লাহ পাক তাকে পরবর্তী জুমা পর্যন্ত বিপদ-আপদ থেকে নিরাপদ রাখবেন এবং অতিরিক্ত তিন দিন অর্থাৎ দশ দিন পর্যন্ত। এক রেওয়ায়েতে এটিও রয়েছে যে, যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে তবে রহমত আসবে এবং গুনাহ চলে যাবে। (দুররে মুখতার, রদ্দুল মুহতার, ৯/৬৬৮। বাহারে শরীয়ত, ১৬তম অংশ, পৃষ্ঠা: ২২৫, ২২৬) * হাতের নখ কাটার বর্ণিত পদ্ধতির সারসংক্ষেপ উপস্থাপন করছি: প্রথমে ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে পর্যায়ক্রমে কনিষ্ঠা (অর্থাৎ ছোট আঙ্গুল) পর্যন্ত নখ কাটবেন কিন্তু বৃদ্ধাঙ্গুলি ছেড়ে দেবেন। এখন বাম
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami