Share this link via
Personality Websites!
(১) কোনো এক ব্যক্তি আমীরুল মুমিনীন হযরত ওমর বিন আব্দুল আযীয رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে কটু কথা বলল। তিনি মাথা নিচু করে নিলেন এবং বললেন: তুমি কি চাও আমি রাগান্বিত হই এবং শয়তান আমাকে অহংকার ও ক্ষমতার দম্ভে লিপ্ত করুক, আমি তোমাকে জুলুমের লক্ষ্যবস্তু বানাই আর কিয়ামতের দিন তুমি আমার থেকে এর বদলা নাও? তা আমার দ্বারা কখনো হবে না। এই বলে তিনি চুপ হয়ে গেলেন।
(কিমিয়ায়ে সাআদাত, ২/৫৯৭। রাগের চিকিৎসা, পৃষ্ঠা: ১২)
(২) কোনো এক ব্যক্তি হযরত সালমান ফারসী رَضِیَ اللهُ عَنْہُ কে গালি দিল। তিনি বললেন: যদি কিয়ামতের দিন আমার গুনাহের পাল্লা ভারী হয় তবে তুমি যা বললে আমি তার চেয়েও অধম; আর যদি আমার ঐ পাল্লা হালকা হয় তবে তোমার গালির কোনো পরোয়াই আমার নেই। (ইত্তিহাফুস সাআদাত, ৯/৪১৬। রাগের চিকিৎসা, পৃষ্ঠা: ১২)
(৩) কোনো এক ব্যক্তি হযরত শাআবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে গালি দিল, তিনি বললেন: যদি তুমি সত্য বলো তবে আল্লাহ পাক আমাকে ক্ষমা করুক আর যদি তুমি মিথ্যা বলো তবে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করুক। (ইহইয়াউল উলূম, ৩/২১২। রাগের চিকিৎসা, পৃষ্ঠা: ১৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! নিজের মধ্যে ধৈর্য ও সহ্য করার ক্ষমতা তৈরি করতে এবং রাগের অভ্যাস ছাড়তে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং যেলী হালকার ১২টি দ্বীনি কাজে অংশগ্রহণ করুন। দাওয়াতে ইসলামীর ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ "নেক আমল"-এর পুস্তিকা পূরণ (Fill) করা, শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদানকৃত "৭২টি নেক আমল" এর মধ্যে নেক
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami