Share this link via
Personality Websites!
জানতাম যে, কষ্ট সহ্য করার কারণে আমি সাওয়াব পাবো, সুতরাং আমি এটি পছন্দ করিনি যে, আমি সাওয়াব পাবো আর সে আযাবে লিপ্ত হবে। (ইহইয়াউল উলূম, ৩/২১৬)
হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর এক গোলামের হাত থেকে তাঁর কাপড়ে পানি পড়ে গেল, তো তিনি তার দিকে কড়া নজরে তাকালেন। গোলাম বলল: হে আমার মুনিব! وَالْکٰظِمِیْنَ الْغَیْظَ (এবং রাগ দমনকারী)। তিনি বললেন: আমি আমার রাগ সংবরণ করলাম। গোলাম পুনরায় বলল: وَالْعَافِیْنَ عَنِ النَّاسِ (এবং মানুষের প্রতি ক্ষমাশীল)। তিনি বললেন: আমি তোমাকে ক্ষমা করলাম। গোলাম বলল: وَاللهُ یُحِبُّ الْمُحْسِنِیْنَ (এবং আল্লাহ নেককারদের ভালবাসেন)। তিনি বললেন: যাও! তুমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মুক্ত এবং আমার সম্পদ থেকে এক হাজার দীনারও তোমার।
(বাহরুদ দমু', পৃষ্ঠা: ২০২। আসো কা দরিয়া, পৃষ্ঠা: ২৭৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন যে, আল্লাহর নেককার বান্দাদের চরিত্র (Manners) কতই না চমৎকার হয় যে, যদি কেউ কষ্ট দেয় তবুও রাগান্বিত হওয়া এবং প্রতিশোধ নেওয়া তো দূরের কথা; এই মহামনিষীগণ তো এর বদলে তাকে বিভিন্নভাবে পুরস্কৃত করতেন। অতএব আমাদের উচিত যে, আমরাও যেন এই মহামনিষীদের পদাঙ্ক অনুসরণ করে মুসলমানদের থেকে নিজের ব্যক্তিগত কারণে প্রতিশোধ নেওয়ার পরিবর্তে তাদের ক্ষমা করে আখিরাতের সাওয়াবের হকদার হই।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami