Share this link via
Personality Websites!
প্রস্রাবের নাপাক ছিটা থেকে বাঁচানো অনেক কঠিন বিষয়। মনে রাখবেন! নিজেকে প্রস্রাবের ছিটা থেকে না বাঁচানো কঠিন গুনাহ। অদৃশ্যের বিষয়ে অবগত নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: প্রস্রাব থেকে বাঁচো! সাধারণত কবরের আযাব এই কারণেই হয়ে থাকে।
(সুনানুদ দারামী কুতনী, ১/৯৮, হাদিস: ৪৫৮)
কবরের আযাবের ৩টি মৌলিক কারণ
হযরত কাতাদাহ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমাদেরকে বলা হয়েছে যে, কবরের আযাবকে ৩টি ভাগে বিভক্ত করা হয়েছে (১): এক তৃতীয়াংশ গীবতের কারণে (২): এক তৃতীয়াংশ চোগলীর কারণে (৩): আরেক তৃতীয়াংশ আযাব প্রস্রাব (এর ছিটা থেকে নিজেকে না বাঁচানোর) কারণে হয়ে থাকে। (মাওসুআ ইবনে আবিদ দুনিয়া, ৪/৩৫৫, হাদিস: ৫২)
আগুণের পেরেক
একবার খলিফা আব্দুল মালিকের পাশে এক ব্যক্তি আসল যে কাফন চুরী করত, সে খলিফাকে এমন ৫টি কবরের অবস্থা সম্পর্কে বলল যেগুলো তাকে তাওবা করার প্রতি ধাবিত করল। এর মধ্যে একটি কবরের অবস্থা বলতে গিয়ে সে বলল: একবার আমি একটি কবর খনন করলাম তো সেখানে এক ভয়ানক দৃশ্য দেখেছিলাম। মৃত ব্যক্তির জিহ্বা সামনের দিকে বের করা ছিল এবং তার শরীরে আগুণের পেরেক বিদ্ধ ছিল। অদৃশ্য আওয়াজ বলল: সে গীবত করত, চোগলী করত এবং মানুষদেরকে পরস্পর ঝগড়া লাগিয়ে দিত। (কাফন চোর কী ইনকিফাশাত, পৃ:৫)
পবিত্রতা, পরিচ্ছন্নতা
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের উপর আবশ্যক হলো কবরের আযাব থেকে বাঁচার জন্য গীবত থেকেও বেঁচে থাকা, চোগলী থেকেও বেঁচে থাকা এবং সাথে সাথে কবরের আযাবের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami