Share this link via
Personality Websites!
এই উম্মতকে তাদের কবরে পরীক্ষা করা হবে
হযরত যায়েদ বিন সাবিত رَضِیَ اللهُ عَنْہُ বলেন, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একবার খচ্চরের উপর আরোহন করে একটি বাগানে তাশরিফ নিলেন, হঠাৎ খচ্চর ভয়ে লাফাতে শুরু করল, দেখা গেল সেখানে চার, পাঁচটি কবর ছিল, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জিজ্ঞাসা করলেন: এই কবরবাসীদের পরিচয় জানে কে? এক ব্যক্তি বলল: আমি জানি। বললেন: তারা কবে মারা গিয়েছে? বলল: শিরক ও কুফর অবস্থায় মারা গিয়েছিল। এতে রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: নিশ্চয় এই উম্মত তাদের কবরে পরীক্ষিত হবে। যদি এই ভয় না থাকত যে, তোমরা লাশ দাফন করা ছেড়ে দিবে তবে আমি আল্লাহ পাকের নিকট দোয়া করতাম যে, এই কবরের আযাব যা আমি শুনতে পাচ্ছি, তোমরাও যেন শুনতে পারো। (মুসলিম, পৃ:১০৯৯, হাদিস: ২৮৬৭)
হযরত আবু সাঈদ খুদরী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে সফরে ছিলাম আর তিনি তাঁর বাহনে করে যাচ্ছিলেন। হঠাৎ বাহনটি লাফাতে শুরু করল, আমি আরজ করলাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কী হয়েছে? বললেন: সে ওই ব্যক্তির আওয়াজ শুনেছে যাকে কবরে আযাব দেওয়া হচ্ছে।
(মু’জামু আউসাত, ২/৩০৪, হাদিস: ৩৩৬৬)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কবরের আযাবের কিছু ঝলক
প্রিয় ইসলামী ভাইয়েরা! ভয়ের স্থান…!! আহ! * কবর প্রাথমিক পর্যায়ে সংকীর্ণ থাকে * অতঃপর অত্যন্ত ভয়াবহ অন্ধকার * একাকীত্ব * নিকট আত্মীয় * বন্ধু – বান্ধব ও দুনিয়ার সমস্ত মালপত্র ছেড়ে যাওয়ার অনুশোচনা…!! মানুষের হৃদয় ব্যথিত হওয়ার জন্য এটাই যথেষ্ট কিন্তু আফসোস…!! * যে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami