Share this link via
Personality Websites!
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কবরের আযাব দেখেছেন
হযরত আবু উমামা বাহিলি رَضِیَ اللهُ عَنْہُ একজন সাহাবিয়ে রাসূল ছিলেন, তিনি বলেন: একবার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ২টি কবরের পাশ দিয়ে তাশরিফ নিলেন আর বললেন: এখানে কি অমুক অমুককে দাফন করা হয়েছে? সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ আরয করলেন: জি হ্যাঁ! (ইয়া রাসূলাল্লাহ ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم)। বললেন: নিশ্চয় এখন অমুককে বসানো হয়েছে এবং তাকে প্রহার করা হচ্ছে। ওই সত্তার শপথ! যাঁর কুদরতী হাতে আমার প্রাণ! নিশ্চয় তাকে এমনভাবে প্রহার করা হয়েছে যে, তার শরীরের প্রতিটি জোড়া ভেঙ্গে গিয়েছে, নিশ্চয় তার কবর আগুণে ভরে গিয়েছে এবং সে এমন একটি চিৎকার দিয়েছে যেটা জ্বীন ও মানুষ ব্যতীত প্রত্যেক সৃষ্টিরা শুনেছে। সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাদের অপরাধ কী? বললেন: তাদের মধ্যে একজন হলো, যে প্রস্রাবের ছিটা থেকে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami