Share this link via
Personality Websites!
অযু ছাড়া নামায পড়ার শাস্তি
হযরত আমর বিন শুরাহবিল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এক ব্যক্তির ইন্তেকাল হলো, লোক তাকে পরহেযগার মনে করত কিন্তু যখন সে তার কবরে গেল তখন ফেরেশতারা বলল: আমরা তোমাকে আযাবের ১০০টি চাবুক মারব। সে বলল: তোমরা আমাকে কেন মারবে, আমি কি পরহেযগার ছিলাম না? আচ্ছা! ৫০ চাবুক মারব। সে বলল: আমি কি পরহেযগার ছিলাম না? এইভাবে ওই ব্যক্তি আর ফেরেশতাদের মাঝে আলাপ হতেই রইল, অবশেষে এই কথার উপর একমত হলো যে, ফেরেশতারা তাকে এক চাবুক মারবে। ব্যস সেই চাবুক মারার দেরী ছিল যে, কবরে আগুন জ্বলে উঠল এবং লাশটি পুড়ে ছাই হয়ে গেল। এরপর অবস্থা ঠিক আগের মতই হয়ে গেল। সে জিজ্ঞাসা করল: তোমরা আমাকে এই চাবুকটি কী কারণে মারলে? ফেরেশতারা বলল: একদিন তুমি অযু ছাড়া নামায পড়েছিল আর একদিন এক অসহায় তোমার কাছে সাহায্য চেয়েছিল কিন্তু তুমি তাকে (সামর্থ থাকা সত্বেও) সাহায্য করো নাই।
(মুসান্নিফ ইবনে শায়বা, ৮/২১৫, হাদিস: ১৩)
! اَللهُ اَكْبَرُ প্রিয় ইসলামী ভাইয়েরা! দেখুন! কত কঠিন কথা, ওই ব্যক্তি নামায পড়ত, নেক কাজ করত, গুনাহ থেকে বেঁচে থাকত, নেককার ছিল, পরহেযগার ছিল কিন্তু…!!
ওই নেককার ব্যক্তির ভুল হয়েছে, একদিন সে অযু করা ব্যতীত নামায পড়েছে, অতএব এমন কঠিন আযাব হয়েছে…!! ফেরেশতারা তাকে শুধুমাত্র এক চাবুক মেরেছে, যা দ্বারা তার কবরে আগুণ জ্বলে উঠল এবং সে মৃত ব্যক্তিটি পুড়ে ছাই হয়ে গেল !!...اَلْاَمَان وَالْحَفِیظ
আল্লাহ পাক আমাদেরকে কবরের আযাব থেকে হেফাযত করুক! আমাদের উচিত অযু শুদ্ধ করা…!! আফসোস! আজকাল
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami