Share this link via
Personality Websites!
হাশরের ময়দান এবং হিসাব – নিকাশ শুরু হবে সুতরাং আমাদেরকে এসবের জন্য প্রস্তুতি নিতে হবে, একজন মুসলমানের আখিরাতের প্রস্তুতি কেমন হওয়া চাই আর একজন বান্দা কিভাবে সব সময় আখিরাতকে মনে রাখতে পারে? আসুন! এটার দুইটি পদ্ধতি শুনি।
প্রথম পদ্ধতি মৃত্যুকে স্মরণ রাখা!
প্রিয় ইসলামী ভাইয়েরা! আখিরাতের প্রস্তুতির জন্য মৃত্যুকে স্মরণ রাখা অনেক জরুরী, কেননা মৃত্যু হলো আখিরাতের প্রথম সিঁড়ি আর মৃত্যু হলো আখিরাতের প্রথম মঞ্জিল। মৃত্যুকে অধিকহারে স্মরণ করা মূলত আখিরাতের সমস্ত মঞ্জিলের কথাকে স্মরণ করা কেননা যখন মৃত্যুর কথা মনে হবে তখন রবকে রাজি করার মত কাজের দিকে মন ধাবিত হবে, সেগুলো জানার চেষ্টা করা হবে যে, কোন কাজের মধ্যে আমার রবের সন্তুষ্টি আর কোন কাজগুলো তাঁকে নারাজ করে, এরপর সে রবের বিধান অনুযায়ী তাঁর ইবাদতে মশগুল হয়ে যাবে। আল্লাহ ওয়ালারা সারা জীবনের চিন্তাধারা আখিরাতের জন্যই ব্যয় করেছে, এজন্য যে তারা অধিকহারে মৃত্যুকে স্মরণ করতেন এবং তাঁদের জীবনের চেয়ে মৃত্যু বেশি প্রিয় ছিল।
জীবনের চেয়ে মৃত্যু অধিক প্রিয়
মাকতাবাতুল মদীনার কিতাব “ইহইয়াউল উলুম অনুবাদকৃত” খন্ড ৫ পৃষ্ঠা ৪৭৬ এ রয়েছে: যখন হযরত খুযাইফা رَضِیَ اللهُ عَنْہُ এর ওফাতের সময় ঘনিয়ে আসল তখন তিনি বললেন: হে আল্লাহ পাক! তুমি জানো যে, আমি আমার স্বচ্ছলতার চেয়ে দরিদ্রতা (Poverty) কে পছন্দ করেছি, আমি আমার স্বাস্থ্যের চেয়ে বেশি রোগকে পছন্দ করেছি আর আমি জীবনের চেয়ে বেশি মৃত্যুকে পছন্দ করেছি, সুতরাং তুমি আমার উপর মৃত্যুকে সহজ করে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami