Share this link via
Personality Websites!
আর আল্লাহ পাকের অনুগ্রহে শামিল থাকতে পারি তো আখিরাত সুন্দর করা অনেক সহজ হয়ে যাবে।
দুনিয়ার পরীক্ষা ও আখিরাতের পরীক্ষা
মাদ্রাসা, জামেয়া ও স্কুল, কলেজের যখন পরীক্ষা হয় তখন দেখা যায় যে, শিক্ষার্থীরা সেটার কিভাবে প্রস্তুতি নেয়, মেহনতী শিক্ষার্থীদের বই ছাড়া আর কো কিছুর দিকেই মনোযোগ থাকে না, না খাবারের কথা মনে থাকে আর না পান করার কথা, শুধুমাত্র একটাই ধ্যান থাকে যে, পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এবং প্রতিটি ওই প্রশ্ন যেটার সম্ভাবনা থাকে যে, এটি পরীক্ষায় আসতে পারে, সেটার বিশেষভাবে প্রস্তুতি নেওয়া হয়, এমন সময়ে মাতা-পিতারাও তাদের সন্তানদের পাশে থাকে কেননা তারা জানে যে, বাচ্চা সফল হলে আয় – রোজগার করবে। আর দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ করে তো জীবন অনেক সুন্দর হবে, একটু ভাবুন! যেখানে দুনিয়ার খাতিরে আমরা আর আমাদের সন্তানরা এমনভাবে মগ্ন হয়ে যায়, সেখানে পরকালের পরীক্ষার প্রস্তুতির জন্য তো দুনিয়ার পরীক্ষার চেয়ে আরও বেশি চেষ্টা করা উচিত।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! কিছুক্ষণের জন্য আমরা একটু ভেবে দেখি যে, আমরা কি কখনো পরকালের প্রস্তুতির জন্য চিন্তা করেছি? কখনো আখিরাতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমরা অস্থিরতা দেখিয়েছি। মুসলিম হিসেবে যেহেতু আমরা বিশ্বাস করি যে, আমাদেরকে একদিন মরতেই হবে, অন্ধকার কবরে আমাদেরকে যেতে হবে, না জানি কত বছর আলমে বরযখে (বরযখ এর শাব্দিক অর্থ হলো অন্তরাল আর মরার পর থেকে কিয়ামতের দিন উঠা পর্যন্ত সময়টাকে “বরযখ” বলা হয়) কতদিন থাকতে হয়, এরপর কিয়ামত সংগঠিত হবে, এরপর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami