Share this link via
Personality Websites!
অনর্থক সৃষ্টি করা হয়নি, যেমন পারা ১৮ সূরা মুমিনুন আয়াত নম্বর ১১৫ তে আল্লাহ পাক ইরশাদ করেছেন:
اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّ اَنَّكُمْ اِلَیْنَا لَا تُرْجَعُوْنَ(۱۱۵)
(পারা ১৮, সূরা মুমিনুন, আয়াত ১১৫)
কানযুল ঈমানের অনুবাদ: তবে কি তোমরা একথা মনে করছো যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার প্রতি প্রত্যাবর্তন করতে হবে না?
হে আশিকানে রাসূল! গভীরবাবে চিন্তা করুন! কুরআনুল কারীমের এই আয়াতে মুবারকা থেকে প্রতীয়মান হলো যে, কোন বিশেষ উদ্দেশ্য রয়েছে যেটার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে, আর সে উদ্দেশ্যটি স্বয়ং আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে বলে দিয়েছেন, যেমন ২৭ পারা সূরা যারিয়াত আয়াত নম্বর ৫৬ তে ইরশাদ হয়েছে:
وَ مَا خَلَقْتُ الْجِنَّ وَ الْاِنْسَ اِلَّا لِیَعْبُدُوْنِ(۵۶)
(পারা ২৭, সূরা যারিয়াত, আয়াত ৫৬)
কানযুল ঈমানের অনুবাদ: আর আমি জ্বীন ও মানব এতটুকুর জন্যই সৃষ্টি করেছি যে, আমার ইবাদত করবে।
এই আয়াত থেকে বোঝা গেল যে, মানুষ ও জ্বীনদেরকে অনর্থক সৃষ্টি করা হয়নি তাদেরকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাকের ইবাদত করা।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এতে কোন সন্দেহ নেই যে, দুনিয়া হলো আখিরাতে শস্যক্ষেত, দুনিয়াতে কৃত আমল আখিরাতের জন্য অনেক গুরুত্ব বহন করে, আখিরাতকে সুন্দর করার জন্যে এটি অনেক জরুরী যে, আমল ঠিক করতে হবে। আল্লাহ পাকের বিধান সম্পর্কে জানতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। যদি আমরা নিজেদের মূল উদ্দেশ্য “ইবাদতে ইলাহী” কে সামনে রেখে হুকমে ইলাহী অনুযায়ী আল্লাহ পাকের ইবাদত করি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami