Share this link via
Personality Websites!
তাঁর নাম “যুবাইর” পিতার নাম “আওয়াম” ইসলাম গ্রহণকারীদের মধ্যে হযরত যুবাইর বিন আওয়াম رَضِیَ اللهُ عَنْہُ চতুর্থ বা পঞ্চম নাম্বারে। (উসদুল গাবা, ২/২৯৫)
খন্দকের যুদ্ধের সময় বনী কুরাইযার কার্যকলাপের খবর হযরত যুবাইর বিন আওয়াম رَضِیَ اللهُ عَنْہُ–ই নিয়ে এসেছেন। এই অর্জনের (Achievement) জন্য খুশি হয়ে রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: প্রত্যেক নবীর একজন হাওয়ারী (তথা ঘনিষ্ট বন্ধু) থাকে আর আমার হাওয়ারী হলো যুবাইর। (তারিখে দামেস্ক, ১৮/৩৪০)
হযরত যুবাইর বিন আওয়াম رَضِیَ اللهُ عَنْہُ খুবই আমানতদার ছিলেন। তাঁর আমানদারীতার কারণে মানুষ তাঁর কাছে আমানত রাখতেন। হযরত যুবাইর বিন আওয়াম رَضِیَ اللهُ عَنْہُ যখন জঙ্গে জামাল শেষ করে চলে আসছিলেন, তখন ১১ জুমাদাল আখির ৩৬ হি: ইবনে জুরমুয তাঁকে অনুসরণ করে ধোকা দিয়ে শহীদ করে দেয়। (রিয়াযুন নাদ্বরা, ২/২৮৯) তাঁর মাযার শরীফ ইরাকের জমিনে যেই এলাকায় অবস্থিত , সেটার নাম হলো “মাদীনাতুয যুবাইর”। (এটি বসরা প্রদেশের সিবা উপত্যকায় অবস্থিত) (হযরত সায়্যিদুনা যুবাইর বিন আওয়াম, পৃ: ৬৭ )
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বুদ্ধিমান কে
প্রিয় ইসলামী ভাইয়েরা! বুদ্ধিমান হলো সে যে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেয়, আল্লাহ ও রাসূলের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করে, রবের বিধান জানে, সেগুলো মানে এবং তাঁর উপর আমল করে, সৌভাগ্যবান হলো সে যে আখিরাতের সফরে যাত্রী হওয়ার আগেই সেটির পাথেয় প্রস্তুত করে নেয়, মনে রাখবেন দুনিয়াবী এই জীবন অত্যন্ত সংক্ষিপ্ত। * আমাদের প্রতিটি নিশ্বাস আমাদেরকে মৃত্যুর কাছাকাছি করে দিচ্ছে, * আমাদের প্রতিটি শ্বাস আমাদেরকে দুনিয়াবী জীবনের সমাপ্তির দিকে নিয়ে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami