Share this link via
Personality Websites!
দুনিয়ার সম্পদের তুলনায় আখিরাতের উপকার অর্জন করুন
হে আশিকানে সাহাবা ও আহলে বাইত! সাহাবিয়ে রাসূল হযরত যুবাইর বিন আওয়াম رَضِیَ اللهُ عَنْہُ এর দুনিয়ার সম্পদের বদলে আখিরাত অর্জন করার স্পৃহার প্রতি মারহাবা। হায়! আমরাও যদি দুনিয়ার উপকারকে মাথা থেকে বের করে আখিরাতের উপকার ও ক্ষতির কথা চিন্তা করতাম, হায়! আমরাও যদি আমাদের বুযুর্গানে দ্বীন ও বিশেষ করে সাহাবায়ে কেরামদের অনুসরণ করতাম যে, তার ইলম ও আমলের অধিকারী, ফরায়েয ও ওয়াজিবাত, সুন্নাত ও মুস্তাহাব আদায়ে অভ্যস্ত, কুরআনুল কারীমের তিলাওয়াতকারী, নফল রোযা পালনকারী, আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজে মশগুল হওয়ার সাথে সাথে তার তাওফীক অনুযায়ী অধিকহারে সদকা দানকারী ছিলেন আর এইভাবে তারা আল্লাহ পাকের বিধানাবলীর উপর আমল করে আখিরাতের প্রস্তুতিতে ব্যস্ত থাকতেন।
এইমাত্র আমরা হযরত যুবাইর বিন আওয়াম رَضِیَ اللهُ عَنْہُ এর আলোচনা শুনেছি, আসুন! সংক্ষিপ্ত আকারে তাঁর জীবনী শ্রবণ করি:
হযরত যুবাইর বিন আওয়াম
১০জন এমন জলিলুল কদর ও সৌভাগ্যবান সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ রয়েছেন, যাঁদেরকে আল্লাহ পাকের দানক্রমে অদৃশ্যের সংবাদ দানকারী প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মিম্বর শরীফে দাঁড়িয়ে একসাথে নাম নিয়ে জান্নাতী হওয়ার সুসংবাদ শোনালেন। এই ১০জন সুসংবাদপ্রাপ্ত সৌভাগ্যবানদের মধ্যে একজন হলেন হযরত যুবাইর বিন আওয়াম رَضِیَ اللهُ عَنْہُ । হযরত যুবাইর বিন আওয়াম হুযুরে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ফুফু হযরত সফিয়া رَضِیَ اللهُ عَنْہَا এর বংশধর। (কারামতে সাহাবা, পৃ:১২০)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami