Share this link via
Personality Websites!
আমি ক্ষতিগ্রস্ত হয়নি
আল্লাহ ওয়ালারা দুনিয়ার বদলে সব সময় আখিরাতের দিকে দৃষ্টি রাখেন, দুনিয়ার বিষয়াদি বিসর্জন দিয়ে সেটার বিনিময়ে আখিরাতের উপকার হাসিল করে, আসুন এরকম একটি ঘটনা শ্রবণ করি:
বর্ণিত আছে যে, সাহাবিয়ে রাসূল, হযরত যুবাইর বিন আওয়াম رَضِیَ اللهُ عَنْہُ অত্যন্ত সফল ব্যবসায়ী ছিলেন, সাধারণত ব্যবসায়ীর চিন্তাধারা হয়ে থাকে যে, ব্যবসায় যেন কোন প্রকার লোকসান না হয়, একবার হযরত যুবাইর বিন আওয়াম رَضِیَ اللهُ عَنْہُ তার একটি ঘর ৫লাখ টাকা দিয়ে বিক্রি করেন, তখন তিনি বললেন: হে আবু আব্দুল্লাহ! (সস্তা বিক্রি করার কারণে) আপনার ক্ষতি হয়ে গেল। তখন হযরত যুবাইর বিন আওয়াম رَضِیَ اللهُ عَنْہُ বললেন: কখনো নয়! আল্লাহ পাকের শপথ! তুমি জানতে পারবে যে, আমি ক্ষতিগ্রস্ত হয়নি কেননা আমি এই সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। (অর্থাৎ সদকা করে দিয়েছি আর যেই সৌভাগ্যবান মুসলমান আল্লাহর রাস্তায় তার সম্পদ সদকা করেছে সে কখনো ক্ষতিগ্রস্ত হয়নি বরং সে তো এটির বদলে পাওয়া আজিমুশ শান সাওয়াবের হকদার হিসেবে আখ্যায়িত হয় এবং সেটার বরকতে তার সম্পদেও খুব বরকত হয়) (উমদাতুল ক্বারী কিতাবুল খুমস, বাবু বারকাতুল গাযী, ১০/৪৬৪) এটাও বর্ণিত রয়েছে যে, হযরত যুবাইর বিন আওয়াম رَضِیَ اللهُ عَنْہُ এর হাজার গোলাম ছিল যারা তাঁকে জমিনের ফসল আর ফিদিয়া ইত্যাদি দিত, কিন্তু তার মধ্য থেকে একটি দিরহামও নিজের ঘরে রাখতেন না বরং সমস্ত টাকা সদকা করে দিতেন।
(উমদাতুল ক্বারী কিতাবুল খমস, বাবু বারকাতুল গাযী, ১০/৪৬৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami