Share this link via
Personality Websites!
বছরে উপনীত হবে তখন তাদেরকে আলাদা আলাদা বিছানায় ঘুমাতে দিন বরং এরকম বয়সী বাচ্চাকে তার সমবয়সী পুরুষ বাচ্চার এবং (তার চেয়ে বড় বয়সের) বাচ্চার সাথে এক বিছানায় রাখবেন না। (দুররে মুখতার, রদ্দুল মুহতার, ৯/৪২৯) * স্বামী-স্ত্রী যখন একই খাটে ঘুমাবেন তখন দশ বছরের বাচ্চাকে সাথে রাখবেন না, পুত্র সন্তান যখন কামভাব পর্যায়ে পৌঁছে যায় তখন সে পুরুষের হুকুমে চলে আসে। (দুররে মুখতার, ৯/৪৩০) * ঘুম থেকে জাগ্রত হয়ে মিসওয়াক করুন * রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়তে পারেন তো অনেক বড় সৌভাগ্য। আমাদের সুপারিশকারী নবীصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: ফরযসমূহের পর সর্বোত্তম নামায হলো তাহাজ্জুদের নামায। (মুসলিম, পৃ:৫৯১, হাদিস: ১১৪৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কিয়ামতের দিনের অপমান থেকে মুক্তির দোয়া
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ইজতিমার সিডিউল অনুযায়ী “কিয়ামতের দিনের অপমান থেকে মুক্তির দোয়া” মুখস্ত করানো হবে। সেই দোয়াটি হলো:
اَللّٰهُمَّ لَا تُخْزِنِي یَوْمَ الْبَاْسِ وَلَا تُخْزِنِي یَوْمَ الْقِیَامَۃِ
অনুবাদ: হে আল্লাহ পাক! আমাকে যুদ্ধের দিন অপদস্ত করো না এবং আমাকে কিয়ামতের দিন অপমান করো না। (ফয়যানে দোয়া, পৃ: ৩১৭)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম। (জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো ভালো নিয়্যত” করে নিই।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami