Share this link via
Personality Websites!
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত, এখানে যেরকম আমল করবেন আখিরাতে সেরকমই ফল কাটবেন, নিশ্চয় সৌভাগ্যবান হলো ওই লোক যে দুনিয়াতে থেকে আখিরাতের প্রস্তুতিতে মশগুল থাকে এবং আখিরাতের জন্য নেক আমলের উপহার নিয়ে যায়, আখিরাতের প্রস্তুতির ধরন কেমন হওয়া চাই? আজকে আমরা এই প্রসঙ্গে মাদানী ফুল তথা উপদেশবাণী গ্রহণ করব। এতে কোন সন্দেহ নেই যে, মৃত্যু হলো আখিরাতের প্রথম সিঁড়ি, যদি আখিরাতের এটাই প্রথম সিঁড়ি হয় তাহলে এর পরের সফরকে সুন্দর করারও মানসিকতা থাকবে, এইভাবে ওই লোক আখিরাতের প্রস্তুতি কাজে মশগুল থাকবে, অর্থাৎ আল্লাহ পাকের নেককার বান্দা, তাদের সংস্পর্শ, তাঁদের অবস্থাদি ও বাণীর বিষয়ে অবগত থাকাও এই সফরকে সুন্দর করার একটি কারণ হতে পারে। আজ আমরা এই বিষয়ে মাদানী ফুল শ্রবণ করব। اِنْ شَآءَ الله
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami