Share this link via
Personality Websites!
যে, আল্লাহ পাক তাঁর পবিত্র কালাম কুরআনুল কারীমে তাঁর মকবুল বান্দা তথা আসহাবে কাহাফ رَضِیَ اللهُ عَنْہُمْ এর সাথে সাথে এর কথাও উল্লেখ করেছেন, যেমন পারা: ১৫, সূরা কাহাফ আয়াত: ১৮ এ ইরশাদ করেন:
وَ كَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَیْهِ بِالْوَصِیْدِؕ-
(পারা ১৫, সূরা কাহাফ, আয়াত ১৮)
কানযুল ঈমানের অনুবাদ: এবং তাদের কুকুর আপন সম্মুখের পা দু’টি প্রসারিত করে আছে গুহাদ্বারে চৌকাঠের উপর
হযরত ইমাম আবু আব্দুল্লাহ বিন আহমদ কুরতুবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যেখানে নেককার বান্দা ও আউলিয়ায়ে কেরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এর সান্নিধ্যে থাকার বরকতে একটি কুকুরের এমন সম্মান বৃদ্ধি হলো যে, আল্লাহ পাক তার কথা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন সুতরাং ওই মুসলমানের ব্যাপারে তোমাদের কী ধারণা যে আউলিয়ায়ে কেরাম ও নেককার বান্দাদের প্রতি ভালোবাসা পোষণ করে এবং তাঁদের সান্নিধ্যে থেকে ফয়েয হাসিল করে বরং এই আয়াতে ওইসব মুসলমানের জন্য শান্ত্বনা (Satisfaction) রয়েছে যারা কোন উচ্চ পদবীতে আশীন নেই। (তাফসীরে কুরতুবী, পারা: ১৫, সূরা কাহাফ, আয়াতের পাদটীকা: ১৮, অংশ: ১০,৫/২৪৯) অর্থাৎ তাঁদের জন্য প্রশান্তি রয়েছে যে, তারা তাদের এই ভালোবাসা ও ভক্তির কারণে আল্লাহ পাকের দরবারে সফল হবে।
(সিরাতুল জিনান, পারা: ১৫, সূরা কাহাফ, আয়াতের পাদটীকা: ১৮, ৫/৫৫০)
আল্লাহ পাক আমাদেরকে বুযুর্গানে দ্বীনের জীবনীর উপর আমল করে আখিরাতের প্রস্তুতি নিতে থাকার তাওফিক দান করুক।
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖنصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami