Share this link via
Personality Websites!
যায়। দেখা যায় যে, যদি কোন বান্দা দুনিয়াতে কোন শিল্পীর সঙ্গে দুই চারদিন বসে তবে সেও ওই বিষয়ে কিছু না কিছু বিদ্যা শিখে নেয়, যেমন যদি কোন ব্যক্তি মেডিক্যাল স্টোর (Medical Store) এ বসে তবে ঔষুধের ব্যাপারে কিছু না কিছু ধারণা সে পেয়ে যাবে, একইভাবে মুদীর দোকানে যদি কেউ দুই চারদিন সময় কাটায় তাহলে চিনি, ঘি ও ডাল ইত্যাদি জিনিসের দাম সম্পর্কে তার জানা হয়ে যাবে, কাপড়ের দোকানে দুই চারদিন সময় দেওয়া ব্যক্তি কাপড়ের মান ও দাম সম্পর্কে কিছু না কিছু হলেও জানতে পারে, একইভাবে যখন কোন বান্দা আল্লাহ ওয়ালার সাথে উঠা – বসা শুরু করে, তাঁদের সংস্পর্শ অবলম্বন করে, তাদের জীবন ও আদর্শ অধ্যয়নকারী হয়ে যায় তখন যদি আল্লাহ পাকের রহমত শামিল হয়ে যায় তখন তার মধ্যেও সে-ই ধরন সৃষ্টি হয়ে যাবে যা আখিরাতের প্রস্তুতির জন্য উপকারী হতে পারে। তারও ওই সুন্দর চিন্তাভাবনা নসীব হবে, যা দ্বারা পরকাল সুন্দর হবে। কেননা আল্লাহ পাকের এই নেককার বান্দারা নিজেদের আখিরাতকে উত্তম বানানোর সুযোগও হাতছাড়া হতে দিত না, প্রতিটি ওই কাজ যা দ্বারা তাঁদের আখিরাত সজ্জিত হতে পারে, এসব নেককার লোকেরা সেটা খুব দ্রুত করে নিতেন। এই কারণেই তাঁদের সংস্পর্শে থাকা ব্যক্তিও এই নশ্বর দুনিয়ার রঙ-তামাশা ভুলে আখিরাতের দিকে ধাবিত হতে থাকে। নিশ্চয় যেসব সৌভাগ্যবান লোকেরা খোদাভীতিতে ও ইশকে মুস্তফার মহান দৌলত পেয়েছে, যেসব সৌভাগ্যবান লোক মুহাব্বতে সাহাবা ও মুহাব্বতে আহলে বাইতের দৌলত দ্বারা ধন্য হয়েছেন, যেই সৌভাগ্যবান ব্যক্তিরা মাথা থেকে পা পর্যন্ত সুন্নাতের অনুসরণের প্রতিচ্ছবি হয়েছেন, যেই সৌভাগ্যবান ব্যক্তিরা আল্লাহ পাকের আনুগত্য ও রাসূলে পাকের অনুসরণের পবিত্র স্পৃহা ধারণ করেছেন, যাদের সান্নিধ্যের বরকতে আমলের স্পৃহা বৃদ্ধি পায়, যাদের সান্নিধ্যের বরকতে গুনাহের প্রতি ঘৃণা ও আখিরাতের চিন্তা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami