Share this link via
Personality Websites!
দাও যাতে আমি তোমার সাথে সাক্ষাত করতে পারি। (দিওয়ানে সালিক, পৃ: ২২)
যদি আমরা আল্লাহ ওয়ালাদের জীবনী অধ্যয়ন করি তবে আমরা বুঝতে পারব যে, তারা এই কথাটি কখনো ভুলতেন না যে, আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তাঁরা এই কথাটি সব সময় মনে রাখতেন যেন এই দুনিয়াতে মুসাফিরের মত থাকতে পারে, এজন্য তাঁরা পরকালের চিন্তাভাবনায় মশগুল থাকতেন আর দুনিয়ার দিকে একদমই কোন মনোযোগ দিতেন না।
বর্ণিত আছে, হযরত ইমাম মুহাম্মদ গাজ্জালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একবার মক্কা শরীফে তাশরিফ এনেছিলেন। ইমাম গাজ্জালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বাহ্যিক শান ও শওকতের প্রতি উদাসীন ছিলেন, এজন্য তিনি অত্যন্ত সাদাসিধে ও সাধারণ পোশাক পরিধান করতেন। হযরত আব্দুর রহমান তূ’সী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরয করলেন: আপনার কি এটা ছাড়া অন্য কোন পোশাক নেই? আপনি যমানার ইমাম আর জাতির নেতা, হাজার হাজার লোক আপনার মুরিদ? ইমাম গাজ্জালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উত্তর দিলেন: এমন লোকের পোশাকের দিকে দেখছ যে, এই দুনিয়াতে একজন মুসাফিরের ন্যায় মুকিম আর যে এই কায়িনাতের রং-তামাশাকে নশ্বর আর অস্থায়ী মনে করে। যেখানে কায়িনাতের আক্বা প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই দুনিয়াতে মুসাফিরে মত ছিলেন এবং সামান্য সম্পদও জমা করেননি সেখানে আমি আর কে? (ইহইয়াউল উলুম, ১/১৯)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে আউলিয়া! ইমাম গাজ্জালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাদাসিধে জীবন আর নিজের মৃত্যু ও আখিরাতকে স্মরণ রাখার ধরনটাই ছিল অসাধারণ, হায় আমরাও যদি ইমাম গাজ্জালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মত সব সময় মৃত্যু ও আখিরাতকে মনে রাখতাম।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami