Share this link via
Personality Websites!
যেহেতু সে কিয়ামতের হিসাবের চিন্তা করে * যেহেতু সে তার জীবনের প্রতিটি মুহূর্তের জন্য দায়ী * তাই সে নিজের সময় অনর্থক কাজে ব্যয় করে না, সময়ের মূল্যায়ন করে।
কিন্তু আফসোস! আজ আমাদের অবস্থা অত্যন্ত স্পর্শকাতর। অনর্থক কাজের ব্যাপকতা বেড়েই চলছে। যাকেই দেখুন সেই নিজের সময় নষ্ট করতে ব্যস্ত। * কখনো জন্মদিনের নামে * কখনো নিউ ইয়ার নাইটের নামে * কখনো অ্যানিভার্সারির (AnnieVersary) নামে * কখনো পিকনিকের নামে গুনাহে ভরা ফাংশন রাখা হয়। ঘন্টার পর ঘন্টা অনর্থক নয় বরং গুনাহের পেছনে বিলীন করে দেওয়া হয়। * অবশ্যই জন্মদিন পালন করা কোনো গুনাহের কাজ নয়, কিন্তু আমাদের এখানে এর যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে, তা অনর্থক বরং গুনাহের অন্তর্ভুক্ত। * হায়! আজ মুসলমানদের জীবনের উদ্দেশ্য কেবল খাওয়া, দাওয়া আর স্বাস্থ্য গঠনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। * বন্ধুদের আড্ডা * হোটেলের আধিক্য * ঘন্টার পর ঘন্টা এমনকি রাতের পর রাত গল্পগুজবে কাটিয়ে দেওয়া হয়। * বাকি যা ছিল তা মোবাইল আর সোশ্যাল মিডিয়া শেষ করে দিচ্ছে। * একটা সময় ছিল যখন অবুঝ বাচ্চারা বাবা-মা থেকে লুকিয়ে ভিডিও গেম খেলত। * ঘরে তো এর সরঞ্জামই ছিল না, বাচ্চারা বাইরের দোকানে যেত এবং সেখানেও ভয়ে থাকত যে, আব্বু যেন দেখে না ফেলে বা কোনো আত্মীয় দেখে যেন অভিযোগ না করে। * এখন অবস্থা এমন যে, বাবা-মা নিজেই বাচ্চাদের ভিডিও গেমের সরঞ্জাম কিনে দেয়। * এমনকি এখন বড়রাও খেলে। * অদ্ভুত সব নৈতিকতা বিধ্বংসী গেম চলে এসেছে। * কী শিশু, কী যুবক, কী সন্তান, কী বাবা-মা; সবাই মগ্ন। * ফেইসবুক, ইউটিউবে পোস্ট দেখতে থাকে, রিলস ও শর্টস দেখছে। * অনর্থক স্ক্রল
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami