Share this link via
Personality Websites!
করার এবং ঈমানের স্তরে এগিয়ে যাওয়ার কোনো চিন্তা আমরা করি না।
আল্লাহ পাক আমাদের অবস্থার প্রতি দয়া করুক। এটিও আমাদের দায়িত্ব। আল্লাহ পাক ইরশাদ করেন:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اٰمِنُوْا
(পারা ৫, সূরা নিসা, আয়াত ১৩৬)
কানযুল ঈমানের অনুবাদ: হে ঈমানদারগণ! ঈমান রাখো!
অর্থাৎ হে মুমিনগণ! নিজেদের ঈমানের চিন্তা করো! একে আরও শক্তিশালী করতে থাকো! আল্লাহ পাক আমাদের এর তাওফীক দাও। আসুন! কামিল মুমিনের নিদর্শনগুলো শুনি এবং সেগুলো গ্রহণ করার নিয়ত করি:
(১) কামিল মুমিন অনর্থক কাজ থেকে বেঁচে থাকে
কামিল মুমিনের একটি মৌলিক নিদর্শন হলো; সে অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ الَّذِیْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ(۳)
(পারা ১৮, সূরা মুমিনুন, আয়াত ৩)
কানযুল ঈমানের অনুবাদ: এবং যারা অনর্থক কথার দিকে দৃষ্টিপাত করে না।
অর্থাৎ সফল মুমিন সেই, যে প্রতিটি অনর্থক ও বাতিল বিষয় থেকে দূরে থাকে।
আমরা এবং অনর্থক কাজ
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটি কামিল মুমিনের নিদর্শন। কামিল মুমিন সময়ের গুরুত্ব দেয়, নিজের মূল্যবান সময় অনর্থক কাজে নষ্ট করে না। কারণ যে ঈমানদার সে জানে যে, * আমাকে এই জীবন অনর্থক দেওয়া হয়নি * আমাকে মরতে হবে * কিয়ামতের দিন উঠতে হবে * আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে * নিজের জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে * যেহেতু সে আল্লাহর সামনে উপস্থিত হতে ভয় পায় *
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami