Share this link via
Personality Websites!
উচ্চ মর্যাদা ঈমানের পূর্ণতার মাধ্যমে অর্জিত হয়
হে আশিকানে রাসূল! যে কালেমা পড়েছে এবং সত্য হৃদয়ে পড়েছে, এখন সে যদি মৃত্যু পর্যন্ত এর উপর অটল থাকে এবং ঈমান নিয়ে কবরে যায়, তবে সে জান্নাতের হকদার ঠিকই, কিন্তু শ্রেষ্ঠত্ব হলো এতে যে, বান্দা এই কালেমার দাবীগুলোও পূরণ করবে। জান্নাত ঈমানের মাধ্যমে পাওয়া যায় কিন্তু মর্যাদার উচ্চতা ঈমানের পূর্ণতা এবং এর দাবীগুলোর উপর আমল করার মাধ্যমে অর্জিত হয়।
কামিল মুমিন হওয়ার চেষ্টা করুন!
আমরা যদি চিন্তা করি, তবে দেখা যাবে আমাদের মধ্যে অধিকাংশ লোক কেবল এজন্যই মুসলমান যে, আমরা মুসলমান ঘরে জন্মেছি। এটিও আল্লাহ পাকের অনেক বড় করুণা যে, তিনি আমাদের মুসলমান পরিবারে জন্ম দিয়েছেন এবং ছোটবেলা থেকেই কালেমার তাওফীক দিয়েছেন। অমুসলিম পরিবারে জন্ম নিলে, জানিনা কোথায় লাঞ্ছিত ও অপমানিত হতাম। এটি তাঁর দয়া।
কিন্তু ভাবার বিষয় হলো, উদাহরণস্বরূপ; এক ব্যক্তি তার বাবার উত্তরাধিকার সূত্রে এক কোটি টাকা পেল। আপনারা কী মনে করেন? সে কি এই এক কোটি টাকা সিন্দুকে রেখে শান্তিতে বসে থাকবে? না...!! সে তা দিয়ে ব্যবসা করবে এবং এই এক কোটিকে দুই, তিন বা চার কোটি করার চেষ্টা করবে। এবার লক্ষ্য করুন! ঈমান আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, মায়ের কোলে বসেই কালেমা পড়েছি। আর এই ঈমান এক কোটি নয় বরং দুনিয়ার সমস্ত সম্পদের চেয়েও দামী সম্পদ। কিন্তু আমাদের অবস্থা দেখুন! এই সম্পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছি বলেই আমরা সন্তুষ্ট, এতে উন্নতির চিন্তাই নেই। একে আরও শক্তিশালী
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami