Share this link via
Personality Websites!
কানযুল ঈমানের অনুবাদ: তারা চতুষ্পদ জন্তুর ন্যায় বরং তা অপেক্ষাও অধিক ভ্রান্ত।
اَلْحَمْدُ لِلّٰه আল্লাহ পাক আমাদের ঈমানের দৌলত নসীব করেছেন। রাব্বে করীম আমাদের এর উপর অবিচলতা দান করো। মৃত্যু পর্যন্ত মুসলমান থাকা, ঈমান সহকারে কবরে যাওয়া এবং কিয়ামতের দিন উঠার তাওফীক দান করো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কামিল মুমিনের নিদর্শনসমূহ
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা ঈমানের দৌলত পেয়েছি, এটি বড় অনুগ্রহ। কিন্তু ঈমান পাওয়ার পর আমাদের একটি দায়িত্বও রয়েছে এবং এই দায়িত্ব স্বয়ং আল্লাহ পাকই দিয়েছেন। হ্যাঁ! কুরআনুল করীমে আদেশ হয়েছে:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اٰمِنُوْا
(পারা ৫, সূরা নিসা, আয়াত ১৩৬)
কানযুল ঈমানের অনুবাদ: হে ঈমানদারগণ! ঈমান রাখো!
এখানে দেখুন! সম্বোধন করা হয়েছে ঈমানদারদের এবং আদেশ দেওয়া হচ্ছে: ঈমান রাখো! অথচ তারা তো আগেই ঈমানদার, তবে এখন ঈমান রাখার অর্থ কী? মুফাসসিরীনে কেরাম এর ব্যাখ্যায় বলেন: اِزْدَادُوا فِی الْاِیْمانِ অর্থাৎ এর অর্থ হলো: হে মুমিনগণ! তোমাদের ঈমানকে আরও শক্তিশালী করো! (রূহুল মা'আনি, পারা: ৫, সূরা নিসা, ১৩৬নং আয়াতের পাদটীকা, খন্ড: ৫, অংশ ৩, পৃষ্ঠা: ২২১) * কালেমা তো পড়েছ, এখন এর উপর অবিচলতার সাথে অটলও থাকো! * কালেমা তো পড়েছ, এখন এর দাবি অনুযায়ী আমল করো! * কালেমা তো পড়েছ, এখন ঈমানের যে অনেক শাখা আছে, সেগুলোও গ্রহণ করো! * কালেমা তো পড়েছ, এখন ঈমানে উত্তরোত্তর উন্নতি করতে থাকো! * কালেমা তো পড়েছ, এখন নিজ ঈমানের পূর্ণতার চিন্তায় মগ্ন হও!
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami