Share this link via
Personality Websites!
سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! কী মহিমা...!! আল্লাহ পাক যার প্রতি দয়া করেন, তার ভাগ্য সুপ্রসন্ন হয়ে যায়। اَلْحَمْدُ لِلّٰه আমরা মুসলমান, ঈমানদার। এই নেয়ামতের জন্য আমাদের আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করা উচিত।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ঈমানদার হওয়ার বরকতসমূহ
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আমরা মুসলমান। আল্লাহ পাক নিছক আপন অনুগ্রহে আমাদের ঈমানের দৌলত দান করেছেন। নিশ্চয়ই এটি অনেক বড় বরং সবচেয়ে বড় অনুগ্রহ। সমস্ত শ্রেষ্ঠত্ব, অনুগ্রহ ও নেয়ামতের মূল হলো ঈমান। * যখন ঈমান নসীব হয়ে যায়, তখন মানুষ আল্লাহ পাকের বিশেষ রহমতের হকদার হয়। * যখন ঈমান নসীব হয়ে যায়, মানুষ সফল হয়ে যায়। * যখন ঈমান নসীব হয়ে যায়, মানুষ জান্নাতের হকদার হয়। আল্লাহ পাক মুমিনদের উপর বিশেষ অনুগ্রহ করেন। * ঈমানদারদের পবিত্র জীবন দান করা হয়। * মুমিনদের নেক আমল কবুল করা হয়। * ঈমানদারদের গুনাহ ক্ষমা করা হয়। * মুমিনদের কবর জান্নাতের বাগান হয়। * ঈমানদাররা প্রশান্তি ও শান্তি লাভ করে। * আর ঈমানদারই তারা, যাদের জন্য আখিরাতের সমস্ত নেয়ামত প্রস্তুত রাখা হয়েছে। * বে-ঈমান, অমুসলিমরা তো আল্লাহর অবাধ্য। * তাঁর রহমত থেকে দূরে। * তাঁর গযবের হকদার এবং চিরস্থায়ী জাহান্নামে থাকার যোগ্য। * বরং সত্য কথা হলো, যে বে-ঈমান ও অমুসলিম, সে বাস্তবে মানুষ হওয়ারও যোগ্য নয়। আল্লাহ পাক কুরআনুল করীমে ইরশাদ করেন:
اُولٰٓىٕكَ كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّؕ-
(পারা ৯, সূরা আরাফ, আয়াত ১৭৯)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami