Share this link via
Personality Websites!
বলল: এটি কী? আমরা বললাম: আমরা তোমাকে সাহায্য করছি। সে নির্লিপ্ত হয়ে বলল: سُبْحٰنَ الله! তোমরা আমাকে সেই পথ দেখালে, যা তোমরা নিজেরাও জানো না। যখন আমি দ্বীপে ছিলাম এবং গায়রুল্লাহর ইবাদত করতাম, তখন আল্লাহ পাক আমাকে ক্ষুধার্ত রাখেননি, তবে এখন কীভাবে আমাকে ধ্বংস করে দেবেন? এই কথা বলে সে আমাদের থেকে আলাদা হয়ে গেল।
দীর্ঘদিন পর আমি সংবাদ পেলাম যে, সেই নও-মুসলিম মৃত্যুশয্যায়। আমি দ্রুত তার কাছে গেলাম। সালাম করলাম এবং জিজ্ঞেস করলাম: তোমার কি কোনো প্রয়োজন আছে? সে বলল: বিশ্বজগতের সেই প্রতিপালক, যাকে আমি চিনতামও না, তিনি তোমাদের দ্বীপে পাঠিয়ে আমার প্রয়োজন পূরণ করে দিয়েছিলেন, এখন আর কোনো প্রয়োজন নেই। বর্ণনাকারী বলেন: এর কিছুক্ষণ পরই সেই নও-মুসলিমের রূহ কবয হয়ে গেল এবং সে আল্লাহর দরবারে উপস্থিত হলো।
এরপর আমি তার কাফন-দাফন ও জানাযা সম্পন্ন করলাম। রাতে আমি স্বপ্নে দেখলাম যে, একটি চমৎকার গম্বুজ, তার নিচে সুন্দর একটি সিংহাসন পাতা আছে। সিংহাসনে একজন অত্যন্ত সুন্দরী হুর বসে আছে এবং সেই নও-মুসলিম খুবই উত্তম অবস্থায় হুরের কাছে বসে আছে। হুর তাকে বারবার বলছে: (নুযহাতুল মাজালিস, খন্ড: ১, পৃষ্ঠা: ১৪৪)
سَلٰمٌ عَلَیْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِؕ(۲۴)
(পারা ১৩, সূরা রা’দ, আয়াত ২৪)
কানযুল ঈমানের অনুবাদ: শান্তি বর্ষিত হোক তোমাদের উপর তোমাদের ধৈর্যধারণের পুরষ্কার; সুতরাং পরকালের ঘর কতই ভালো মিলেছে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami