Share this link via
Personality Websites!
আমরা বললাম: যখন তিনি আল্লাহ পাকের বার্তা পুরোপুরি আমাদের কাছে পৌঁছে দিলেন, তখন আল্লাহ পাক তাঁকে নিজের কাছে ডেকে নিলেন। মুশরিক বলল: তাঁর কোনো নিদর্শন কি তোমাদের কাছে আছে? আমরা উত্তর দিলাম: হ্যাঁ! আল্লাহ পাকের কিতাব আছে। সে বলল: নিয়ে এসো! আমাকে দেখাও!
এরপর আমরা তাকে কুরআনুল করীম দেখালাম। সে দেখে বলল: আমি তো এটা পড়তে জানি না। তখন আমরা তাকে পড়ে শুনালাম।
!اَلله !اَلله কুরআনুল করীমের কী এক অনন্য মহিমা! আমরা তিলাওয়াত শুরু করতেই কুরআনের পবিত্র শব্দগুলো তীরের মতো তার হৃদয়ে গিয়ে বিঁধল। এখন সে তিলাওয়াত শুনছে আর কাঁদছে। অবশেষে বলল: এটি যে সত্তার কালাম, তাঁর অবাধ্যতা না করাই উচিত। এই কথা বলে সেই মুশরিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।
এখন আমরা তাকে আমাদের সাথে জাহাজে উঠিয়ে নিলাম। পথে আমরা তাকে কুরআনের একটি সূরা শিক্ষা দিলাম। যখন রাত হলো, আমরা সবাই নিজ নিজ বিছানার দিকে গেলাম। সেই নও-মুসলিম বলল: হে জাতি! যে খোদার পরিচয় তোমরা আমাকে দিয়েছ, তিনি কি ঘুমান? আমরা বললাম: না, তিনি 'حَیٌّ و قَیُّوم', তাঁর তন্দ্রা বা ঘুম কিছুই আসে না। তা শুনে সেই নও-মুসলিম বলল: এটি তো বেআদবি যে, বান্দা তার মালিকের সামনে ঘুমিয়ে থাকবে। এই কথা বলে সে দাঁড়িয়ে গেল এবং সারারাত দাঁড়িয়ে কাঁদতে থাকল, এমনকি সকাল হয়ে গেল।
আব্দুল ওয়াহিদ বিন যায়েদ বলেন: যখন আমরা আবাদান (নামক শহরে) পৌঁছলাম, তখন আমরা বন্ধুরা মিলে কিছু টাকা সংগ্রহ করলাম এবং সেই নও-মুসলিমকে দিলাম। টাকা দেখে সে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami