Share this link via
Personality Websites!
তেল লাগানোর সময়কার দোয়া
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতভরা ইজতিমার শিডিউল অনুযায়ী আজ "তেল লাগানোর দোয়া" মুখস্থ করানো হবে। দোয়াটি হলো:
بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
অনুবাদ: আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু।
(মাদানী পাঞ্জেসূরা, পৃষ্ঠা: ২১৫)
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।
(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো ভালো নিয়্যত” করে নিই।
১. আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো।
২. যে সকল নেক আমলের উপর আমল হয়েছে, তার জন্য আল্লাহ পাকের হামদ (শুকরিয়া আদায়) করবো।
৩. যার উপর আমল হয় নি, তার জন্য অনুতাপ এবং ভবিষ্যতে আমল করার চেষ্টা করবো।
৪. গুনাহ থেকে বিরতকারী কোনো নেক আমলের উপর (আল্লাহ না করুক) আমল না হলে, তবে তাওবা ও ইস্তিগফার করার পাশাপাশি ভবিষ্যতে গুনাহ না করার সংকল্প করবো।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami