Share this link via
Personality Websites!
(২) যেন শবে কদর পেয়ে গেলো:
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো। (তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ৯ এপ্রিল ২০২৬ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
সুগন্ধির অবশিষ্ট সুন্নাত ও আদব
* মহিলাদের জন্য তীব্র সুগন্ধির নিষেধাজ্ঞা তখনই, যখন সেই ঘ্রাণ পরপুরুষের নিকট যায়, যদি সে ঘরে আতর লাগায় যার ঘ্রাণ স্বামী বা সন্তান, বাবা-মা পর্যন্ত যায় তবে অসুবিধা নেই। (সুন্নাত ও আদব, পৃষ্ঠা: ৮৫) * ইসলামী বোনদের এমন সুগন্ধি লাগানো উচিত নয়, যার ঘ্রাণ পরপুরুষ পর্যন্ত পৌঁছায়। (সুন্নাত ও আদব, পৃষ্ঠা: ৮৬) * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: মহিলা যখন সুগন্ধি লাগিয়ে কোনো মজলিসের পাশ দিয়ে যায় তখন সে এমন এবং এমনই অর্থাৎ ব্যভিচারিণী। (জামেয়ে তিরমিযী, কিতাবুল আদব, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩৬১, হাদীস: ২৭৯৫) * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অভ্যাস ছিল যে, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মাথার পবিত্র চুল ও দাঁড়ি মোবারকে “কস্তুরী” লাগাতেন। (সুন্নাত ও আদব, পৃষ্ঠা: ৮৩) * এয়ার ফ্রেশনার ব্যবহার থেকে বিরত থাকা উচিত। (সুন্নাত ও আদব, পৃষ্ঠা: ৮৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami