Share this link via
Personality Websites!
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
যখন একজন অমুসলিম কালেমা পড়ল
আব্দুল ওয়াহিদ বিন যায়েদ বলেন: একদা আমি সমুদ্র ভ্রমণে ছিলাম, হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করল। সেই বাতাস আমাদের একটি জনশূন্য দ্বীপে ঠেলে দিল। যখন আমরা সেই দ্বীপে নামলাম, তখন দেখলাম সেখানে একজন ব্যক্তি আছে যে, গায়রুল্লাহর (আল্লাহ ব্যতীত অন্যের) ইবাদতে মগ্ন। আমরা বললাম: আমরা এমন মুশরিককে আমাদের সাথে আরোহন করাব না। সেই মুশরিক বলল: তোমরা কার ইবাদত করো? আমরা বললাম: আল্লাহ পাকের। সে বলল: আল্লাহ কে? আমরা বললাম: তিনিই যার আরশ আসমানসমূহের উপরে এবং রাজত্ব জমিনেও (বিদ্যমান)। মুশরিক জিজ্ঞেস করল: তোমরা এ সম্পর্কে কীভাবে জানলে? আমরা বললাম: আল্লাহ পাক তাঁর একজন রাসূল পাঠিয়েছেন, তিনি মুজিযা দেখিয়েছেন এবং সেই রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمই আমাদের আল্লাহ পাকের সংবাদ দিয়েছেন। মুশরিক বলল: অতঃপর তোমাদের সেই রাসূলের কী হলো?
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami