Share this link via
Personality Websites!
নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ اَحَبَّ سُنَّتِی فَقَدْ اَحَبَّنِی وَمَنْ اَحَبَّنِی كَانَ مَعِیَ فِی الْجَنَّةِ যে আমার সুন্নাতকে ভালোবাসল, সে আমাকে ভালোবাসল, আর যে আমাকে ভালোবাসল, সে আমার সাথেই জান্নাতে থাকবে।
(মিশকাতুল মাসাবীহ, কিতাবুল ঈমান, খন্ড: ১, পৃষ্ঠা: ৫৫, হাদীস: ১৭৫)
সুগন্ধি ব্যবহারের সুন্নাত ও আদব
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন সুগন্ধির সুন্নাত ও আদব সম্পর্কে কিছু মাদানী ফুল শুনি। প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুটি বাণী লক্ষ্য করুন: (১) ইরশাদ করেন: তোমাদের দুনিয়া থেকে তিনটি বিষয় আমার নিকট প্রিয়: সুগন্ধি, নারী এবং আমার চোখের শীতলতা নামাযে রাখা হয়েছে। (সুনানে নাসাঈ, পৃষ্ঠা: ৬৪৪, হাদীস: ৩৯৪৫) (২) ইরশাদ করেন: চারটি বিষয় নবীদের সুন্নাত: বিবাহ, মিসওয়াক, লজ্জা এবং সুগন্ধি ব্যবহার। (মিশকাতুল মাসাবীহ, খন্ড: ১, পৃষ্ঠা: ৮৮, হাদীস: ৩৮২) * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সুগন্ধির উপহার ফিরিয়ে দিতেন না। (সুন্নাত ও আদব, পৃষ্ঠা: ৮৫) * জুমার নামাযের জন্য সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব। (বাহারে শরীয়ত, ১/৭৭৪, অংশ: ৪) * নামাযে আল্লাহর সাথে মুনাজাত করা হয়, তাই এর জন্য সাজসজ্জা ও আতর লাগানো মুস্তাহাব। (নেকীর দাওয়াত, পৃষ্ঠা: ২০৭) * প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সবসময় উত্তম সুগন্ধি ব্যবহার করতেন এবং অন্যদেরও এর শিক্ষা দিতেন। (সুন্নাত ও আদব, পৃষ্ঠা: ৮৩) * অপ্রীতিকর গন্ধ বা দূর্গন্ধ তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অপছন্দ করতেন। (সুন্নাত ও আদব, পৃষ্ঠা: ৮৩) * পুরুষদের এমন সুগন্ধি ব্যবহার করা উচিত, যার ঘ্রাণ ছড়ায় কিন্তু রঙের দাগ ইত্যাদি যেন দেখা না যায় । (সুন্নাত ও আদব, পৃষ্ঠা: ৮৫)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami