Share this link via
Personality Websites!
নেক আমল নং ২১ এর উৎসাহ
প্রিয় ইসলামী ভাইয়েরা! চরিত্রবান মুমিন হওয়া এবং খোদাভীতি ও ইশকে মোস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অর্জনের জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান! ১২টি দ্বীনি কাজে উৎসাহের সাথে অংশগ্রহণ করুন। এর মধ্যে একটি দ্বীনি কাজ হলো 'নেক আমল' এর পুস্তিকা পূরণ করা। এই পুস্তিকায় প্রশ্ন-উত্তরের আকারে ৭২টি নেক আমল দেওয়া আছে। এর মধ্যে ২১ নাম্বার নেক আমলটি হলো; " আপনি কি আজ ফজরের নামাযের জন্য জাগিয়েছেন?"
প্রিয় ইসলামী ভাইয়েরা! ফজরের নামাযের জন্য জাগানো সুন্নাতে মোস্তফা; * আল্লাহর সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ফজরের জন্য যাওয়ার সময় ঘুমন্ত লোকদের জাগাতেন (আবু দাউদ, পৃষ্ঠা: ২০৮, হাদীস: ১২৬৪) * মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক رَضِیَ اللهُ عَنْہُ এরও একই পদ্ধতি ছিল। (মিশকাতুল মাসাবীহ, খন্ড: ১, পৃষ্ঠা: ২৪৪, হাদীস: ১২৪০) * চতুর্থ খলিফা হযরত আলীয়্যূল মুরতাযা رَضِیَ اللهُ عَنْہُও এই সুন্নাতের উপর আমল করতেন।
(তারিখুল খুলাফা, পৃষ্ঠা: ১১২)
আপনারাও এই সুন্নাতের উপর আমল করুন! ফজরের নামাযের জন্য জাগান!اِنْ شَآءَ الله অনেক বরকত পাবেন। * অন্যদের জাগানোতে নিজেও জামাআতের সাথে ফজরের নামায পড়ার সৌভাগ্য পাবেন। * সকালে নেকীর দাওয়াত দেওয়ার সাওয়াব পাবেন। * আপনার জাগানোর কারণে যত লোক নামায পড়বে তাদের সমান সাওয়াব আপনিও পাবেন اِنْ شَآءَ الله এবং আপনার আমলনামায় তা লেখা হবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ানের শেষ করার পূর্বে সুন্নাতের ফযীলত ও দৈনন্দিন জীবনের কিছু আদব বর্ণনা করছি। প্রিয়
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami