Share this link via
Personality Websites!
আমার পাশের ঐ দোকানদারের আয় আজ খুব কম হয়েছে। হযরত সায়্যিদী কুতুবে মদীনা বললেন: আগেকার মদীনার অধিবাসীরা এমন ছিলেন। (মন্দ মৃত্যুর কারণ, পৃষ্ঠা: ১৪-১৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
(৪) কামিল মুমিন খোদাভীতিসম্পন্ন হয়ে থাকে
প্রিয় ইসলামী ভাইয়েরা! কামিল মুমিনের নিদর্শনগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হলো; খোদাভীতি। আল্লাহ পাক ইরশাদ করেন:
اِنَّ الَّذِیْنَ هُمْ مِّنْ خَشْیَةِ رَبِّهِمْ مُّشْفِقُوْنَۙ(۵۷)
(পারা ১৮, সূরা মুমিনুন, আয়াত ৫৭)
কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয়ই ঐসব লোক, যারা তাদের প্রতিপালকের ভয়ে সন্ত্রস্ত হয়ে রয়েছে।
তাফসীরে সীরাতুল জিনানে রয়েছে: অর্থাৎ ঈমানদারদের একটি গুণ হলো; তারা তাদের প্রতিপালকের আযাবকে ভয় করে।
(সীরাতুল জিনান, পারা: ১৮, সূরা মুমিনুন, ৫৭নং আয়াতের পাদটীকা, খন্ড: ৬, পৃষ্ঠা: ৫৩৬)
ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খোদাভীতি
ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যিনি অনেক বড় আল্লাহর ওলী এবং কামিল ঈমানদার ছিলেন। আল্লামা ইবনে জাওযী তাঁর সম্পর্কে লিখছেন: * ইমাম হাসান বসরী যখন আসতেন তখন মনে হতো, যেন কোনো প্রিয় বন্ধুর দাফন সেরে ফিরেছেন। * এমনভাবে থাকতেন, যেন আগুন তাঁর মাথার উপর ঝুলছে। * এমনভাবে বসতেন যেন কোনো কয়েদী, যার গর্দান এখনই উড়িয়ে দেওয়া হবে। * সকাল এমনভাবে করতেন, যেন এইমাত্র কিয়ামতের ভয়াবহতা পার করে এসেছেন। * একবার কেউ তাঁর অবস্থা জানতে চাইলে তিনি বললেন: মাঝ সমুদ্রে যার নৌকা ভেঙে গেছে, সে-ও আমার চেয়ে ভালো অবস্থায় রয়েছে। জিজ্ঞেস করা হলো: কেন? তিনি বললেন: আমি গুনাহগার বান্দা,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami