Share this link via
Personality Websites!
অন্যদের অনুকরণ * এমনকি জুতো-কাপড় কেনা এবং পানাহারের ক্ষেত্রেও অন্য জাতির অনুকরণ করা হয়। শত আফসোস! আজ মুসলমানরা কুরআন শিখে না, অমুসলিমদের দর্শন শিখে নেয়। আপন আক্বা ও মওলা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চরিত্র দেখে না, অমুসলিমদের চরিত্র গ্রহণ করে।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আগেকার নেক মুসলমানরা এমনই ছিলেন, তারা কোনো জাতির অনুকরণ করতেন না। তাঁরা তাঁদের আক্বা ও মওলা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাত পালন করতেন, কুরআনুল করীমের দেখানো পথে চলতেন। দুনিয়ায় তাঁদের জয়জয়কার ছিল, আল্লাহ পাক তাঁদের উন্নতি দান করেছিলেন, তাঁদের উচ্চ মর্যাদা দেওয়া হয়েছিল। অমুসলিমরা তাঁদের দেখে ঈর্ষা করত। এমনকি তাঁদের চরিত্র ও আদর্শে মুগ্ধ হয়ে কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত।
মদীনা শরীফের একটি চমৎকার ঘটনা
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটি একজন মুমিনের শান, মুমিন আপাদমস্তক কল্যাণময় হয়ে থাকে। পূর্ববর্তী মুসলমানদের মধ্যে একে অপরের কল্যাণকামিতার প্রেরণা পূর্ণ ছিল। আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ লিখছেন: জনৈক ব্যক্তি হযরত সায়্যিদী কুতুবে মদীনা মাওলানা যিয়াউদ্দীন মাদানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দরবারে আরয করলেন: হে সায়্যিদী! আগেকার মদীনার অধিবাসীদের আপনি কেমন পেয়েছেন? তিনি বললেন: একজন সম্পদশালী হাজী সাহেব গরীবদের কাপড় বিতরণের নিয়তে কাপড় কেনার জন্য এক দোকানদারের নিকট গেলেন এবং প্রচুর পরিমাণে কাপড় চাইলেন। দোকানদার বলল: আমি আপনার অর্ডার পূরণ করতে পারি কিন্তু আমার অনুরোধ আপনি সামনের দোকান থেকে কিনুন, কারণ اَلْحَمْدُ لِلّٰه আজ আমার ভালো বিক্রি হয়েছে কিন্তু
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami