Share this link via
Personality Websites!
আক্রমণের পরিকল্পনা করেছিল, সেই সময়েও নামায কাযা করার অনুমতি দেওয়া হয়নি।
আল্লাহ পাক তাওফীক দাও, আমাদের নামাযের চিন্তা নসীব করো।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
(৩) মুমিন সচ্চরিত্রবান হয়
প্রিয় ইসলামী ভাইয়েরা! কামিল মুমিনের তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন হলো; উত্তম চরিত্র। হাদীস শরীফে রয়েছে: রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اِنَّ اَکْمَلَ الْمُؤمِنِینَ اِیْمَانًا اَحْسَنُہُمْ خُلُقًا অর্থাৎ ঈমানদারদের মধ্যে সবচেয়ে কামিল ঈমানের অধিকারী সেই ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে সুন্দর। (মুসনাদে ইমাম আহমদ, খন্ড: ১০, পৃষ্ঠা: ১৮৯, হাদীস: ২৫৪১৪)
জানা গেল যার চরিত্র যত বেশি সুন্দর, তার ঈমান তত বেশি শক্তিশালী ও কামিল। আফসোস! এই বিষয়ে আজ মুসলমানরা অনেক পিছিয়ে। নৈতিকতার শিক্ষা আসলে ইসলামই দিয়েছিল কিন্তু আমরা নৈতিকতা ছেড়ে দিয়েছি! অন্যরা আমাদের চরিত্রই গ্রহণ করে নিয়েছে। এখন অবস্থা এমন যে, আমরা আমাদের চরিত্র অন্যদের থেকে শিখছি, তাদের কাছে ক্লাস করছি, অন্যদের চরিত্রের প্রশংসা করছি এবং ভুলে গেছি যে, আসলে এটি আমাদেরই ঐতিহ্য ছিল। আমরা গ্রহণ করিনি, অন্যরা করেছে এবং যারা করেছে তারা দুনিয়ায় উন্নতি করেছে, আর আমরা পিছিয়ে গেছি।
মুসলিম উম্মাহ হলো শ্রেষ্ঠ উম্মত
হযরত আল্লামা মুফতী আব্দুল মুস্তফা আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একজন মুসলমানের জীবনের প্রথম উদ্দেশ্য হলো; خَیْرُ الْاُمَمْ অর্থাৎ শ্রেষ্ঠ উম্মত হওয়া। যেভাবে * গোলাপের জন্য সুঘ্রাণ * মুক্তার জন্য দ্যুতি * আর সূর্যের জন্য আলো আবশ্যক, তেমনি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami