Share this link via
Personality Websites!
খুশির বিষয় যে, এটি আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়ার নিদর্শন।
কামেল মুমিন কে?
হযরত আবু উমামা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, একবার এক ব্যক্তি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে জিজ্ঞেস করল: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! ঈমান কী? ইরশাদ করলেন: যখন তোমার নেকি তোমাকে আনন্দিত করবে এবং তোমার মন্দ কাজ তোমাকে ব্যথিত করবে তবে তুমি কামেল মুমিন। (মুসনাদে আহমদ, খণ্ড ৯, পৃষ্ঠা: ১৭২, হাদীস: ২১৮০২) আরেকটি হাদীসে পাকে রয়েছে যে, নবীয়ে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ سَرَّتْهُ حَسَنَتُهُ وَسَاءَتْهُ سَيِّئَتُهُ অর্থাৎ যার নেকী তাকে আনন্দ দেয় এবং যার মন্দ কাজ তাকে ব্যথিত করে সেই মুমিন। (তিরমিযী, পৃষ্ঠা:৫২২, হাদীস:২১৬৫)
سُبْحٰنَ الله! আল্লাহ পাক আমাদের এমন চমৎকার অবস্থা নসীব করো।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সকাল কোন অবস্থায় করলে...?
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা হযরত যায়েদ আল খাইর رَضِیَ اللهُ عَنْہُ সংক্রান্ত চমৎকার হাদীসে পাকটি শুনলাম। এই বিষয়ে একটু চিন্তা করুন! হযরত যায়েদ رَضِیَ اللهُ عَنْہُ প্রশ্ন করেছিলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আল্লাহ পাকের পছন্দনীয় এবং অপছন্দনীয় বান্দার নিদর্শন বলুন। এতে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে সরাসরি উত্তর দেননি বরং উত্তর হিসেবে তাকে একটি প্রশ্ন করেছেন। ঐ প্রশ্নটি কী ছিল? کَیْفَ اَصْبَحتَ یَازَیْد! অর্থাৎ হে যায়েদ! তুমি সকাল কোন অবস্থায় করেছিলে...?
রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই চমৎকার ধরণটি একটু
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami