Book Name:আল্লাহকে সন্তুষ্টকারী কাজ
এই দৃঢ় নিয়ত করি যে, এই হাদিসগুলোর মধ্যে যেই আমলের কথা বলা হয়েছে ওই নেক আমলগুলোকে নিজের ভবিষ্যত জীবনে বাস্তবায়ন করব।
! سُبْحَانَ الله এখন খুশির সময়, মানুষ আনন্দ উপভোগের নামে না জানি কী কী করছে, মিথ্যা কাহিনী শুনিয়ে অট্টহাসির আওয়াজ উঁচু করছে, বন্ধু-দোস্ত সবাই মিলে উল্লাস করছে, চিৎকার-চেচামেচি করছে, আফসোস…!! আনন্দ উপভোগ করার এই অতিরঞ্জিত পদ্ধতিটা আমাদের সমাজে ক্রমশ বেড়েই চলছে।
اَلْحَمْدُ لِلّٰه ইসলাম বিনোদনের বিরুধি নয়, ইসলাম বিনোদনকে প্রমোট করে, কেমন ভালো হয় যে, খুশির সময়ে এবং এরপরের জীবনের জন্য ওই আমল করা যা বান্দার কাজে আসবে আর আল্লাহ পাক তা দেখে মুচকি হাসবেন (অর্থাৎ খুবই খুশি হবেন)। খুবই সুন্দর একটি হাদিস শরীফ শুনুন…!! আমাদের প্রিয় নবী اِذَا ضَحِکَ رَبُّکَ اِلیٰ عَبْدٍ فِی الدُّنیا فَلَا حِسَابَ عَلَیْہ ইরশাদ করেন: অর্থাৎ যখন তোমার প্রতিপালক পৃথিবীতে কোন বান্দাকে দেখে মুচকি হাসেন তো কিয়ামতের দিন তার কাছ থেকে হিসাব নেওয়া হবে না। (মুসনদে আহমদ, ৯/২৫৬, হাদিস: ২৩১১৬)
! سُبْحَانَ اللهঅর্থাৎ আমরা যেই নেক আমলের ব্যাপারে শুনব সেগুলোর দুইটি ফযিলত হলো: (১) যেই বান্দা এই নেক আমল করবে আল্লাহ পাক তার উপর রাজি হয়ে যান এবং তার উপর রহমত নাযিল করেন। (২) এমন সৌভাগ্যবান লোক কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই নেক আমলগুলো কী? আসুন! শ্রবণ করি:
(১) গুনাহের ক্ষমা চাওয়া
হযরত আলী বিন রাবিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একবার মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীয়্যূল মুরতাযা বাহনের