আল্লাহকে সন্তুষ্টকারী কাজ

Book Name:আল্লাহকে সন্তুষ্টকারী কাজ

পর মাস রমযানের ইবাদত কবুল হওয়ার দোয়া করত (লিত্বায়িফুল মাআরিফপৃ:২০৪)

প্রিয় ইসলামী ভাইয়েরা! মূলত এখন এই দোয়া করার আর আফসোস করে হাত মিলানোর দিন চলে এসেছে যে আহ! আমরা মাহে রমযানের সত্যিকার্থে মূল্যায়ন করতে পারিনি, এর জন্য আফসোস করতে হবে আর যা কিছু নেকী করতে পেরেছি, সেগুলো কবুল হওয়ার দোয়া করতে হবে

আল্লাহ পাক আমাদেরকে আমাদের ভুলত্রুটির জন্য লজ্জিত হওয়ার এবং আল্লাহ পাকের রহমতের দোয়া করতে থাকার তাওফিক নসীব করুক

 اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖنصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

রমযানুল মুবারকের একটি বিশেষত্ব

    প্রিয় ইসলামী ভাইয়েরা! রমযানুল মুবাকের ওই বিশেষত্ব যা হাদিসে পাকে বলা হয়েছে, তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ অনেক সুন্দর বিশেষত্ব হলো এটা যেরমযান হলো ওই পবিত্র মাস যেটা মানুষকে নতুন জীবন দান করেছেযেমন হাদিসে পাকে রয়েছে: مَنْ صَامَ رَمَضَانَ ‌إِيمَانًا وَاحْتِسَابًاغُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ অর্থাৎ যে (ব্যক্তি) ঈমান সহকারে, সাওয়াব অর্জনের জন্য রমযানুল মুবারকের রোযা রাখল, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয় (বুখারী, খন্ড: , পৃ: ২৬, হাদিস: ৩৮) অপর এক হাদিসে পাকে রয়েছে: যে রমযানের রোযা রাখল অতঃপর ৬দিন শাওয়ালে রাখল সে গুনাহ থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেন সে আজই তার মায়ের পেট থেকে জন্ম নিয়েছে

 (মাজমাউয যাওয়ায়িদ, /৩২২, হাদিস: ৫১০২)

ঈদের ছয়দিন দিন রোযা রাখার ফযিলত

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এই হাদিস সমূহ থেকে প্রথমতো শাওয়ালের ৬টি রোযার ফযিলত প্রতীয়মান হলো, এগুলোকে