Share this link via
Personality Websites!
* যখন কোন আলিমে দ্বীনকে কোন প্রশ্ন করতে চাইবেন তখন আদব বজায় রেখে তাকে প্রশ্ন করার অনুমতি চাইবেন। (আ’রাবী সুওয়ালাত অর আরবী আক্বা কি জাওয়াবাত, পৃ:৬) * জ্ঞান বৃদ্ধি হয় অন্মেষণ আর জানার উদ্দেশ্য প্রশ্ন করার মাধ্যমে সুতরাং যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেটার ব্যাপারে জানো আর যা কিছু জানো তার উপর আমল করো। (জামেউল বয়ানুল ইলম ওয়া ফুদ্বলা, ১/১২২, হাদিস: ৪০২) * ইলম অর্জনের উত্তম সময় হলো যৌবনের শুরুতে, সাহরি ও মাগরিবের এবং ইশারের মধ্যবর্তী সময়কাল। তবে এই বিষয়টি হলো উত্তম সময়ের ক্ষেত্রে পক্ষান্তরে একজন শিক্ষার্থীকে সব সময় জ্ঞান অন্মেষণে মগ্ন থাকা উচিত। (রাহে ইলম, পৃ:৭৩) * একজন শিক্ষার্থীকে সকল প্রকার ঝগড়া-বিবাদ থেকে বেঁচে থাকা প্রয়োজন কেননা ঝগড়া-বিবাদে সময় নষ্ট হয়ে যায়। (রাহে ইলম, পৃ:৭৪) * শিক্ষার্থীর উচিত জ্ঞান অন্মেষণের রাস্তায় আগত মুসিবত ও কষ্টসমূহ সহ্য করা। (প্রাগুক্ত, পৃ:৮০) * শিক্ষার্থী যত বেশি পরহেযগার হয় তার জ্ঞান তত বেশি তাকে উপকার দেয়। (প্রাগুক্ত পৃ:৮১) * দ্বীনি শিক্ষার্থীর উচিত সবসময় কিতাবাদি নিজের সাথে রাখা যাতে অবসর সময়ে সেগুলো অনুশীলন করতে পারে। (প্রাগুক্ত: ৮৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আয়না দেখার দোয়া
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ভরা ইজতিমার হালকার সিডিউল অনুযায়ী “আয়না দেখার দোয়া” মুখস্ত করানো হবে। দোয়াটি হলো:
اَللّٰهُمَّ اَنْتَ حَسَّنْتَ خَلْقِیْ فَحَسِّنْ خُلُقِی
অনুবাদ: হে আল্লাহ পাক! তুমি আমাকে যেমন সুন্দর বানিয়েছ আমার চরিত্রকেও তেমন সুন্দর বানিয়ে দাও। (মাদানী পাঞ্জেসূরা, পৃ: ২০৬)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami