Share this link via
Personality Websites!
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আহ…! রমযান চলে গেছে…!!
প্রিয় ইসলামী ভাইয়েরা! কয়েকদিন আগের কথা, আশিকানে রমযান অপেক্ষমান ছিল যে, রমযানুল মুবারক আগমন করবে। রমযানুল কারীমের প্রস্তুতি নেওয়া হচ্ছিল…!! আর এখন দেখুন! এই পবিত্র মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। এখন পুরো ১১ মাস পর এই পবিত্র মাস আবারও তাশরিফ আনবে, অতঃপর আনন্দ লাগবে, রহমত নিয়ে আসবে, বরকত হবে কিন্তু…!! আফসোস! না জানি আমরা এই বরকত আর দেখতে পারব কিনা এর আগেই আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করে কবরে চলে যেতে হয় কিনা…!!
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
নেককার লোকদের একটি আমল
এক নেককার বুযুর্গ বলেন: আগেকার লোকেরা রমযানের পূর্বে ৬ মাস রমযান শরীফ পাওয়ার আর রমযানুল মুবারকের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami