Share this link via
Personality Websites!
প্রশ্ন করার আদবের দিকে খেয়াল রাখা জরুরী। (ফয়যানে দাতা গঞ্জে বখশ হাজভেরী, পৃ:১৩) * ইলম হলো ভান্ডার আর প্রশ্ন করা হলো সেটার চাবি। (আল ফেরদৌস বিমা’ছুরিল খিতাব, ২/৮০, হাদিস: ৪০১১) * ইলম শেখার জন্য প্রশ্ন করার ক্ষেত্রে লজ্জাবোধ করা উচিত নয়। (আ’রাবী কে সুওয়ালাত অর আরবী আক্বা কে জাওয়াবাত, পৃ:৮) * তোশামোদী করা মুমিনীনের চরিত্র নয় কিন্তু ইলম শেখার ক্ষেত্রে তোশামোদী করা যেতে পারে। (শুয়াবুল ঈমান, ৪/২২৪, হাদিস: ৪৮৪৩) * এমন প্রশ্ন করা থেকেও বেঁচে থাকুন যেটার দুনিয়াবী ও পরকালীন উপকার নেই।
(আ’রাবী সুওয়ালাত অর আরবী আক্বা কে জাওয়াবাত, পৃ:৯)
জ্ঞান অর্জনকারীর অবশিষ্ট সুন্নাত তরবিয়্যতী হালকায় বয়ান করা হবে অতএব এগুলো জানতে তরবিয়্যতী হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন।
(আফযালুস সালাওয়াতি আ’লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)
(২) সমস্ত গুনাহের ক্ষমা:
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍوَّعَلٰى اٰلِهٖ وَسَلِّمْ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami