আল্লাহকে সন্তুষ্টকারী কাজ

Book Name:আল্লাহকে সন্তুষ্টকারী কাজ

ফয়যুল কদীরে রয়েছে: অর্থাৎ আল্লাহ পাক তাকে সাওয়াব রহমত থেকে দূর করে দেন অথবা তার নেকী বৃদ্ধি করার তাওফিক হয় না (ফয়যুল কদীর, /৩০৬, হাদিস: ৯০৭৬) আমাদের প্রিয় নবী  ইরশাদ করেন: আল্লাহর বান্দারা! তোমাদের কাতারসমূহ সোজা করো! নতুবা আল্লাহ পাক তোমাদের মাঝখানে মতানৈক্য প্রবেশ করিয়ে দিবেন (মুসলিম, পৃ:১৬৯, হাদিস: ৪৩৬)

    ! سُبْحَانَ الله প্রিয় ইসলামী ভাইয়েরা! গভীর মনোযোগ দিন! এটি কেমন গুরুত্বপূর্ণ বিষয়!! কাতার সোজা না রাখাটা শুধুমাত্র একটি নামাযের মাসআলা নয়, এটির প্রভাব আমাদের ভ্রাতৃত্বের উপর পড়ে থাকে বরং সমাজেও এটির প্রভাব পড়ে থাকে, এজন্য আমাদের উচিত নামাযে কাতার সোজা রাখা

 

ত্যাগ দেয়া

    প্রিয় ইসলামী ভাইয়েরা! ওই ভালো কাজ যা দ্বারা আল্লাহ পাক রাজি হন, সেগুলোর মধ্য হতে একটি নেক কাজ হলো ত্যাগ। অনেক প্রসিদ্ধ ঘটনা; রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে একবার এক ক্ষুধার্ত ব্যক্তি আসল, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সমস্ত উম্মাহাতুল মুমিনীন رَضِیَ اللهُ عَنْہُنَّ এর ঘরে খবর পাঠালেন যে, কোন খাবার আছে কিনা কিন্তু কারো ঘরে কোন খাদ্য দ্রব্য ছিল না। রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কেরামদের رَضِیَ اللهُ عَنْہُمْ বললেন: যে ব্যক্তি একে মেহমান বানাবে আল্লাহ পাক তার উপর দয়া করবেন। হযরত আবু তালহা رَضِیَ اللهُ عَنْہُ উপস্থিত হলেন আর মেহমানকে তার বাড়িতে নিয়ে গেলেন, ঘরে গিয়ে তাঁর স্ত্রীকে জিজ্ঞেস করলেন: ঘরে কি কোন খাবার আছে? তিনি বললেন: শুধুমাত্র বাচ্চাদের জন্য সামান্য করে রেখেছি। হযরত আবু তালহা رَضِیَ اللهُ عَنْہُ বললেন: বাচ্চাদেরকে বুঝিয়ে সুজিয়ে ঘুম পাড়িয়ে দাও। আর যখন মেহমান খেতে বসবে তখন চেরাগ ঠিক করার