Share this link via
Personality Websites!
উপর সন্তুষ্ট, কেননা যখন রাত হতো তখন তুমি অশ্রুসিক্ত ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে ইবাদত করতে, জান্নাত তোমার সামনেই যেই মহলটাই নিতে চাও নিয়ে নাও আর তুমি আমার দীদার করতে থাকো, কেননা আমি তোমার থেকে দূরে নই। (হিলইয়াতুল আউলিয়া, ৭/৭৭ সামান্য পরিবর্তন সহকারে)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কাতার সোজা রাখার ফযিলত
প্রিয় ইসলামী ভাইয়েরা! ওইসব লোক যারা নামাযে কাতার সোজা করে, তার ব্যাপারেও ইরশাদ হয়েছে যে, আল্লাহ পাক তাদেরকে দেখে মুচকি হাসেন।
আফসোসের বিষয় হলো, আজকাল এই বিষয়ে অনেক উদাসিনতা দেখা যাচ্ছে, সাধারণত ইমাম সাহেব জামাআতে দাঁড়িয়ে যাওয়ার আগে ঘোষণা করে থাকে যে, নিজেদের গোড়ালী, গর্দান ও কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে নিন!
প্রিয় ইসলামী ভাইয়েরা! মনে রাখবেন! নামাযে কাতার সোজা না করা কোন সাধারণ বিষয় নয়, এর দ্বারা যেই ক্ষতিসমূহ হাদিসে মুবারকায় বলা হয়েছে, তা অনেক কঠিন। * কাতার সোজা না করা মানে ওয়াজিব ছেড়ে দেওয়া, নাজায়িয ও গুনাহ। (উমদাতুল ক্বারী, ৪/৩৫৪, হাদিসের পাদটীকা: ৭১৮) * কাতার সোজা না করার দ্বারা নামায অসম্পূর্ণ রয়ে যায়। (মিরাতুল মানাজীহ, ২/১৮৩) * কাতার সোজা না করার দ্বারা নামাযে কুমন্ত্রণা আসার কারণ হয়, হাদিসে পাকে রয়েছে: খালি (Gap) জায়গা পূরণ করো! কেননা শয়তান তোমাদের মাঝখানে ভেড়ার বাচ্চার মত ঢুকে পড়ে। (মুসনদে ইমাম আহমদ, ৯/১৯৮, হাদিস: ২২৯০১) হাদিসে পাকে রয়েছে: যে কাতার ভঙ্গ করে, আল্লাহ পাক তাকে ভেঙ্গে দিবেন, এর ব্যাখ্যায়
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami