আল্লাহকে সন্তুষ্টকারী কাজ

Book Name:আল্লাহকে সন্তুষ্টকারী কাজ

উপস্থিত হবেন তখন নিজের পায়ের গোড়ালী কাঁধের দিকে খেয়াল করে কাতার সোজা রাখুন! এই ছোট ছোট কাজগুলো করতে হবে এবং এগুলোর ফযিলত কত, যেই বান্দা এসব কাজগুলো করে, সে এমন সৌভাগ্যবান ব্যক্তি যে, তার প্রতিপালক তার আমল দেখে মুচকি হাসেন, অর্থাৎ অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন এবং সে হলো ওই সৌভাগ্যবান যে  اِنْ شَآءَ الله বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে

রাতের ইবাদতের ফযিলত

    প্রিয় ইসলামী ভাইয়েরা! রমযানুল মুবাকের পর এখন আমাদের নতুন জীবনের সূচনা হয়েছে, দৃঢ় নিয়ত করে নিন! এখন থেকে ভবিষ্যতের পুরো জীবনের এই রুটিন হবে যে, প্রতিদিন রাতে বেশি না হলেও কমপক্ষে ১ঘন্টা আল্লাহ পাকের ইবাদতের জন্য অবশ্যই নির্ধারণ করবেন, আজকাল যুবকদের রাত সাধারণত অহেতুক কাজে কেটে যায়, সোশ্যাল মিডিয়া চালাতে চালাতে, মোবাইলে বিভিন্ন জিনিস দেখাতে, ফেইসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদিতে চ্যাটিং করতে করতে রাত অতিবাহিত করে, কত কত ঘন্টা কেটে যায়, হে আশিকানে রাসূল! বেশি নয়, কমপক্ষে ঘন্টা হলেও আল্লাহ পাকের জন্য দিন! اِنْ شَآءَ الله এমন বরকত পাবেন যেগুলোর ব্যাপারে বলার কোন ভাষা নেই

রাতের ইবাদত ক্ষমা করিয়ে দিল!

    হযরত কবিসাহ বিন উকবা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, আমি হযরত সুফিয়ান সাওরী رَضِیَ اللهُ عَنْہُ কে ইন্তেকালের পর স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম: مَافَعَلَ اللهُ بِكَ ؟ অর্থাৎ আল্লাহ পাক আপনার সাথে কিরুপ আচরণ করেছেন? তখন তিনি আমাকে বললেন: আমি আমার দয়ালু প্রতিপালকের দীদার করলাম তো আল্লাহ পাক আমাকে বললেন: হে ইবনে সায়্যিদ! তোমাকে অভিনন্দন, আমি তোমার