Share this link via
Personality Websites!
ভালোভাবে অযু করে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যায়, সে ওই সৌভাগ্য যাকে দেখে আল্লাহ পাক মুচকি হাসেন।
(৩-৪) রাতে দরুদ পড়া ও তিলাওয়াত করা
মহান সাহাবিয়ে রাসূল হযরত আব্দুল্লাহ বিন মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: এক বান্দা রাতে উঠত, ভালোভাবে অযু করত, অতঃপর আল্লাহ পাকের হামদ করত, তার মহত্ব বয়ান করত, তাঁর নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর দরুদ পড়ে এবং কুরআন খুলে পড়া শুরু করে দেয়, সে হলো ওই বান্দা যাকে দেখে আল্লাহ পাক মুচকি হাসেন আর বলেন: দেখো! আমার বান্দা ইবাদত করছে এবং আমি ছাড়া তাকে অন্য কেউ দেখছে না। (আজালাতুর রাগিব, ৮৭৮ পৃ:, হাদিস: ৭৬৫)
(৫) কাতার সোজা রাখা
হযরত আবু সায়্যিদ খুদরী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: ৩ বান্দাকে দেখে আল্লাহ পাক মুচকি হাসেন (১) ওই গোত্র যারা নামাযে কাতার সোজা করে। (২) ওই বান্দা যে আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে। (৩) তৃতীয়জন হলো ওই ব্যক্তি যে রাতের অন্ধকারে ইবাদত করে (তাকে দেখে আল্লাহ পাক মুচকি হাসেন)। (মুসান্নাফ ইবনে শায়বা, ১/৩৮৮, হাদিস: ১৫)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই পাঁচটি কাজ: (১) রাতে নামায পড়া (২) রাতের নির্জনে দরুদ শরীফ পড়া (৩) তিলাওয়াত করা (৪) রাতের অন্ধকারে কোন ইবাদত করা (৫) এবং নামাযে কাতার সোজা করা। এখন দেখুন! এগুলো কেমন কঠিন কাজ? একদম নয়, রাতে উঠুন, ২ রাকাত নফল পড়ুন, যথাসম্ভব দরুদে পাক পড়ুন! আপনার যতটুকু সম্ভব হয়, কুরআনে পাকের তিলাওয়াত করে নিন! বেশি না পারলে অন্তত সূরা মূলক পাঠ করে নিন! আর যখন জামাআতে নামায পড়ার জন্য মসজিদ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami