Share this link via
Personality Websites!
উত্তম মেহমানদারী করে না, এমন মানুষের চরিত্র এবং তার সত্তায় কোনো কল্যাণ নেই।
আল্লাহ পাক যাকে চান উত্তম চরিত্র দান করেন
হাদীসের কিতাবে একটি শিক্ষণীয় ঘটনা লিপিবদ্ধ রয়েছে। রেওয়ায়েতটি এমন যে, একবার প্রিয় আকা মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কোথাও তাশরীফ নিয়ে যাচ্ছিলেন। রাস্তায় একজন ধনী ব্যক্তির পাশ দিয়ে গমন হলো; ঐ ব্যক্তির নিকট অনেক উট এবং ছাগল ছিল (অর্থাৎ আজকের যুগের বিচারে বলতে পারেন যে, সে ব্যক্তি অনেক সচ্ছল মানুষ ছিল)। তা সত্ত্বেও ঐ ব্যক্তি রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মেহমানদারী করল না। অতঃপর তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একজন সাহাবীয়ার ঘরের পাশ দিয়ে গেলেন। এই সাহাবীয়া رَضِیَ اللهُ عَنْہَا খুব বেশি ধনী ছিলেন না, তাঁর নিকট মাত্র কয়েকটি ছোট ছোট ছাগল ছিল। তিনি যখন রাসূলে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দেখলেন (তখন খুশি হয়ে গেলেন, নিজের সৌভাগ্যর জন্য গর্ব করতে লাগলেন যে, বাহ! কী শান, মেরাজের দুলহা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আজ এই গরিবের ঘরে তাশরীফ এনেছেন)।
خوش آمدید وہ آئے ہماری چوکھٹ پر بہار جن کے قدم کا طواف کرتی ہے
খুশ আমদীদ ওহ আয়ে হামারি চৌকাঠ পর
বাহার জিন কে কদম কা তাওয়াফ করতি হে
অতএব ঐ সাহাবীয়া দ্রুত একটি ছাগল জবাই করালেন এবং প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আনন্দচিত্তে মেহমানদারী করার সৌভাগ্য অর্জন করলেন। যখন এই কার্যাদি হলো তখন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: দেখো...!! একদিকে ঐ ব্যক্তি, যার নিকট উট ও ছাগলের পাল রয়েছে কিন্তু সে আমাদের মেহমানদারী করল না। অন্যদিকে এই মহিলা, তাঁর নিকট কয়েকটি ছোট ছোট ছাগলই রয়েছে (কিন্তু তাঁর মন অনেক বড়),
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami