Share this link via
Personality Websites!
আসা-যাওয়া লেগে থাকে। কখনো আমরা কারো মেহমান হই, কখনো কেউ মেহমান হয়ে আমাদের বাড়িতে আসে। অর্থাৎ এই ঈদের দিনগুলো মেহমানদের আসা-যাওয়ার দিন। এজন্য আসুন! মেহমানদারীর কয়েকটি ফযীলত এবং আদব শুনে নিই:
মেহমানদারী ঈমানের দাবি
প্রিয় ইসলামী ভাইয়েরা! দ্বীন ইসলামে মেহমানদারীকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি এই নেক আমলকে ঈমানের মৌলিক দাবীর অন্তর্ভুক্ত করা হয়েছে। হাদীসে পাকে রয়েছে, আমাদের আকা ও মাওলা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ کَانَ یُؤْمِنُ بِاللهِ وَ الْیَوْمِ الْآخِر فَلْیُکْرِمْ ضَیْفًا অর্থাৎ যে আল্লাহ পাকের প্রতি এবং কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখে, তার উচিত মেহমানের ইজ্জত করা।
(বুখারী, কিতাবুল আদব, পৃষ্ঠা: ১৫০০, হাদীস: ৬০১৮)
سُبْحٰنَ الله! দেখুন! কি চমৎকার কথা। রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মেহমানদারীকে ঈমানের সাথে যুক্ত করে উল্লেখ করেছেন। যেন এটি বলে দিয়েছেন যে, মেহমানের ইজ্জত করা, মেহমানের উত্তমভাবে খাতির-যত্ন করা ঈমানের মৌলিক দাবি। যে মুসলমান, যে বান্দা আল্লাহ পাকের প্রতি ঈমান রাখে, কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখে, তার চরিত্রে এই মৗলিক বিষয়টি অন্তর্ভূক্ত থাকা জরুরী যে, সে যেন মেহমানের সম্মান করে।
তিনটি বিছানা তৈরির উৎসাহ
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের মেহমানদারীর শিক্ষা কতটুকু দেওয়া হয়েছে, তার অনুমান এই হাদীসে পাক দ্বারা করুন! প্রিয় আকা, রাসূলে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (মানুষের ৩টি বিছানা তৈরি করা উচিৎ!) (১) একটি নিজের জন্য
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami