মেহমানদারীর আদব

Book Name:মেহমানদারীর আদব

ঈদের মুবারকবাদ দিন!

প্রিয় ইসলামী ভাইয়েরা! ঈদের দিন খুশি বরকতের দিন, অতএব এই দিনে কোলাকুলি করা, সালাম মুসাফাহা করা (অর্থাৎ হাত মেলানো), একে অপরকে মুবারকবাদ দেওয়া খুবই উত্তম কাজ হযরত জুবায়ের বিন নুফায়ের رَضِیَ اللهُ عَنْہُ বলেন: ঈদের দিনে যখন সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان একে অপরের সাথে মিলিত হতেন তখন মুবারকবাদ দিতেন এবং تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ বলতেন (ফতহুল বারী, কিতাবুল ঈদাইন, খণ্ড: , পৃষ্ঠা: ৫৭৫)

عید کا دِن ہے گلے آج تو مِل لو یارَو!

رَسْمِ دُنیا بھی ہے، موقع بھی ہے، دستور بھی ہے

ঈদ কা দিন হে গলে আজ তো মিল লো ইয়ারো!

রসমে দুনিয়া ভি হে, মওকা ভি হে, দস্তুর ভি হে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

একজন ওলীর ঈদ

হযরত শেখ নজীবুদ্দীন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বাবা ফরিদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ভাই এবং খলিফাও ছিলেন তাঁর উপাধি ছিল مُتَوَکِّل; অর্থাৎ আল্লাহ পাকের উপর ভরসাকারী, তাওয়াক্কুলকারী তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আল্লাহ পাকের স্মরণে এত মগ্ন থাকতেন যে, (অনেকসময়) এটিও জানতেন না যে, আজ কোন দিন? কোন মাস চলছে? মুদ্রার মান কত?

কবার ঈদের দিন ছিল, হযরত শেখ নজীবুদ্দীন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বাড়িতে অনেক মেহমান জমা হয়ে গেলো দূর্ভাগ্যবশত ঐ দিন তাঁর বাড়িতে খাবারের কোনো সরঞ্জাম বিদ্যমান ছিল না। (বাহ্যিকভাবে এটি একটি চিন্তার অবস্থা ছিল; স্বাভাবিকভাবেই ঈদের দিন, খুশির মুহূর্ত, বাড়িতে মেহমান চলে এসেছে আর মানুষের কাছে কিছুই নেই... চিন্তা তো হয়ই, মানুষের মনে কষ্ট