Book Name:মেহমানদারীর আদব
সবকিছুর সাওয়াবও নিজেদের মৃতদের জন্য উপহার হিসেবে পাঠিয়ে দিন। এটি তাদের জন্য কল্যাণ কামনা হয়ে যাবে।
হাদীসে পাকে রয়েছে: কবরে মৃত ব্যক্তির অবস্থা ডুবন্ত মানুষের মতো, সে তীব্রভাবে অপেক্ষা করে যে, পিতা বা মাতা বা ভাই বা কোনো বন্ধুর দোয়া তার নিকট পৌঁছাবে। আর যখন কারো দোয়া তার নিকট পৌঁছে তখন তার নিকট দুনিয়া ও এতে যা আছে তা থেকে উত্তম। আল্লাহ পাক কবরবাসীদের তাদের জীবিত সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে উপহার প্রদান করা সাওয়াব পাহাড়ের ন্যায় দান করেন। জীবিতদের উপহার হলো মৃতদের জন্য মাগফিরাতের দোয়া করা।
(শুআবুল ঈমান, বাবু ফি বাররিল ওয়ালেদাইন, খণ্ড: ৬, পৃষ্ঠা: ২০৩, হাদীস: ৭৯০৫)
কবরে নূর প্রবেশ করবে
বর্ণিত আছে: যে ব্যক্তি ঈদের দিন ৩০০ বার سُبْحٰنَ اللهِ وَبِحَمْدِہٖ পাঠ করবে এবং মৃত মুসলমানদের রূহের প্রতি এর সাওয়াব ইসাল করবে, তবে প্রত্যেক মুসলমানের কবরে এক হাজার নূর প্রবেশ করবে। আর যখন ঐ পাঠকারী নিজে মারা যাবে, আল্লাহ পাক তার কবরেও এক হাজার নূর প্রবেশ করাবেন। (মুকাশাফাতুল কুলুব, বাবু ফি ফাদলিল ঈদ, পৃষ্ঠা: ৪৬২)
হে মুস্তফার প্রতিপালক! আমাদের ঈদে সাঈদের খুশি সুন্নাত অনুযায়ী, কল্যাণ কামনা করতে করতে, অন্যদের উপকার করতে করতে এবং খুশি বিলাতে বিলাতে পালন করার তৌফিক দান করো। হে প্রিয় আল্লাহ পাক! আমাদের পবিত্র হজ্ব এবং সরকারে মদীনা ও তাজেদারে মদীনা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দীদারের মাদানী ঈদ বারবার নসীব করো।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
تِری جبکہ دید ہو گی جبھی میری عید ہو گی
مِرے خواب میں تُم آنا مَدَنی مدینے والے
তেরি জব কে দীদ হোগি জভি মেরি ঈদ হোগি