Share this link via
Personality Websites!
কেন্দ্রগুলোর অদ্ভুত অবস্থা হয় * মিউজিক বাজছে * যুবক ছেলেরা হৈহুল্লোড় করছে এবং জানি না আরও কী কী হচ্ছে। দাতা হুযুর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমাদের প্রশিক্ষিত করছেন যে, মেহমানকে ওলামায়ে কেরামের খেদমতে নিয়ে যান, আল্লাহ পাকের নেক বান্দাদের সাথে সাক্ষাতে নিয়ে যান। اِنْ شَآءَ الله নেক সাহচর্যের বরকতও অর্জিত হবে এবং ঐ ওলামায়ে কেরাম ও নেক বান্দাদের দোয়াও নসীব হবে।
একইভাবে সাধারণত প্রতিটি শহরে নেককার মানুষের, আউলিয়ায়ে কিরামের মাযার মুবারকও থাকে; চেষ্টা করে মেহমানকে মাযারসমূহে নিয়ে যান, সেখানে হাজির হয়ে ফাতিহা পড়ুন, সেখানে দোয়া করুন। اِنْ شَآءَ الله অনেক বরকত নসীব হবে।
এগুলো মেহমানদারর কয়েকটি আদব আমি আরয করলাম! আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তৌফিক নসীব করুন।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
ইসালে সাওয়াবও অবশ্যই করুন!
প্রিয় ইসলামী ভাইয়েরা! আজ ঈদের দিন, খুশির মুহূর্ত। আজকের দিনে আমাদের ঐসকল প্রিয় আত্মীয়স্বজন, আমাদের ঐসকল মুসলমান ভাই যারা আজ আমাদের সাথে নেই, দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরও মনে রাখুন! তাদের জন্যও কল্যাণ কামনা করুন!
তা কীভাবে করবেন? ইসালে সাওয়াবের মাধ্যমে। আমরা রোযা রেখেছি, তারাবি পড়েছি, কুরআনে করীম শুনেছি, শুনিয়েছি, তিলাওয়াতে কুরআন করেছি, তাহাজ্জুদের সৌভাগ্য অর্জন করেছি, নফল পড়েছি, রমযানুল করীমে যিকির ও দরূদ করেছি, এই সবকিছুর সাওয়াব এবং আজ যত নেকী করব ঐ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami