Share this link via
Personality Websites!
করুন এবং ফিরে যাওয়াকেও আল্লাহর পক্ষ থেকে মনে করুন এবং মেহমানকে আল্লাহর বান্দা মনে করুন। (এটি অনেক চমৎকার একটি আদব। মানে হলো যখন মেহমান আসবে তখন বান্দা এটি মনে করবে যে, এ আল্লাহ পাকের ইচ্ছায় এসেছে; যখন ফিরে যাবে তখন এটাই ভাববে যে, এ আল্লাহ পাকের ইচ্ছাতেই গেছে এবং মেহমানকে আল্লাহ পাকের বান্দা মনে করে তার মেহমানদারী করবে। اِنْ شَآءَ الله মেহমানদারীর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে)। * যদি মেহমান একাকীত্ব চায় তবে তার জন্য নির্জনতার ব্যবস্থা করে দিন। * যদি মেহমান মানুষের সঙ্গ চায় (অর্থাৎ মেহমানের মন চায় যে, কেউ তার পাশে বসুক, তার সাথে কথা বলুক তবে) ঘরের মালিক তার পাশে বসবে, তার সাথে ভালো ভালো কথা বলবে। * যদি মেহমানকে নতুন কাপড় দেওয়ার সামর্থ্য থাকে তবে সেটিও করবে; যদি তার সামর্থ্য না থাকে তবে কষ্ট করবে না। (কাশফুল মাহজুব, পৃষ্ঠা: ৪০৬, ৪০৭)
মেহমানদারীর একটি জরুরী আদব
এই আদবগুলো বয়ান করার পর হুযুর দাতা গঞ্জবখশ আলী হাজভেরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মেহমানদারীর আরও একটি অনেক সুন্দর আদব বর্ণনা করেছেন। এই আদবটি পরিপূর্ণ মনোযোগের সাথে এবং হৃদয়ের কান দিয়ে শুনুন! দাতা হুযুর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: ঘরের মালিকের উচিত তার শহরে যেসব (আশিকানে রাসূল) ওলামায়ে কেরাম, আল্লাহ পাকের নেক বান্দারা থাকেন, নিজের মেহমানকে তাঁদের সাথে সাক্ষাতের জন্যও নিয়ে যাওয়া।
(কাশফুল মাহজুব, পৃষ্ঠা: ৪০৭)
سُبْحٰنَ الله! কি চমৎকার বিষয়...!! * আমাদের এখানে তো এটি হয় যে, মেহমান আসলে কোনো পার্কে যাওয়ার ব্যবস্থা করা হয় * পিকনিকের নামে বিনোদন কেন্দ্রে যাওয়া হয় * অতঃপর সেখানে বেপর্দা সাধারণ বিষয় হয় * ঈদের মুহূর্তে তো বিনোদন
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami