Share this link via
Personality Websites!
ফেরেশতারা এক বছর পর্যন্ত দোয়া করেন
আরেকটি ঈমান উদ্দীপক রেওয়ায়েত শুনুন! হযরত আনাস رَضِیَ اللهُ عَنْہُ নিজের ভাই হযরত বারা বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ কে বললেন: হে বারা! মানুষ যখন নিজের (দ্বীনি) ভাইয়ের শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মেহমানদারী করে এবং তার কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চায় না, তবে আল্লাহ পাক তার ঘরে ১০ জন ফেরেশতা প্রেরণ করেন, যারা পুরো এক বছর তার ঘরে অবস্থান করে এবং আল্লাহ পাকের তাসবীহ পাঠ করে, তাঁর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ পাকের বড়ত্ব বর্ণনা করে এবং ঘরের মালিকের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে।
যখন বছর পূর্ণ হয়ে যায় তখন ঐ ফেরেশতাদের পুরো বছরের ইবাদতের সমান ঘরের মালিকের আমলনামায় ইবাদত লিখে দেওয়া হয় এবং এর সাথে আখিরাতে সে এই প্রতিদান পাবে যে, আল্লাহ পাক তাকে জান্নাতের সুস্বাদু খাবার খাওয়াবেন।
(মারিফাতুস সাহাবাহ লিআবি নুয়াইম, খণ্ড: ১, পৃষ্ঠা: ৩৩৯, হাদীস: ১১৫৪)
প্রিয় ইসলামী ভাইয়েরা! চিন্তা করুন! কি চমৎকার ফযীলত। * মেহমান ঘরে আসল, তার ভালোভাবে মেহমানদারী করুন! * বিনিময়ে কী মিলবে? আমাদের ঘর কল্যাণ ও বরকতের আবাসস্থল হয়ে যাবে * ফেরেশতারা আমাদের ঘরে তাশরীফ আনবে * আমাদের ঘরে অবস্থান করে আল্লাহ পাকের মাসুম ফেরেশতারা আল্লাহ পাকের হামদ ও সানা করবে * এবং আমাদের জন্য মাগফিরাতের দোয়া করবে। এটি চমৎকার ফযীলত। ঈদের মুহূর্ত, যদি সৌভাগ্যক্রমে মেহমান ঘরে তাশরীফ আনে তবে এই রেওয়ায়েতগুলো মনে রেখে উত্তমভাবে তাদের মেহমানদারী করুন! اِنْ شَآءَ الله পুরো বছর পর্যন্ত ঘর কল্যাণ ও বরকতের আবাসস্থল হয়ে যাবে।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami